এক্সপ্লোর

Haridevpur Accident : হরিদেবপুরে সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু অটো চালকের, কী অবস্থা যাত্রীদের ?

Auto Driver Died : অটোর ৩ যাত্রীর মধ্যে ২ জনকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি

কলকাতা : হরিদেবপুরে (Haridevpur) অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু (Death) হল অটো চালকের। আজ সকালে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কবরডাঙা থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল অটোটি। বাসটি আসছিল উল্টোদিক থেকে। অটো ও সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। মৃত্যু হয় অটো চালক জগদীশ মণ্ডলের।

অটোর ৩ যাত্রীর মধ্যে ২ জনকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। বাসের চালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন ; মত্ত চালকের হাতে স্টিয়ারিং, গাড়ি, বাইক গুঁড়িয়ে ফুটপাতে লরি, মধ্যরাতে দুর্ঘটনা বালি খালের কাছে

এর আগে, বৃহস্পতিবার শহর কলকাতায় দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী অনন্যা গুহ। তাঁর গাড়ির উপর ভেঙে পড়ে একটি গাছ। শ্যুটিংয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে। পরে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয় অভিনেত্রীকে। 

শহরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী-

ভবানীপুরে দুর্ঘটনার (Accident) কবলে পড়েন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। চলন্ত গাড়িতে পড়ে যায় গাছ। টালিগঞ্জে শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় অভিনেত্রীকে। অনন্যা গুহর বাবার কথায়, হঠাৎই গাছ ভেঙে পড়ে তাঁদের গাড়ির ওপর। ব্রেক কষতে পারায় অল্পের ওপর দিয়ে বাঁচেন। তবে তাঁর দাবি ছিল, আর একটু হলে গাছ যদি গাড়ির মাঝে পড়ত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

হাওড়ায় বালি খালের কাছে দুর্ঘটনা...

এদিকে হাওড়ায় বালি খালের কাছে লরি দুর্ঘটনা ঘটেছে গতরাতে। বেপরোয়া লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় একটি গাড়ি ও ২টি বাইক। গতকাল রাতে সোওয়া ১২টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। উত্তরপাড়ার দিক থেকে লরিটি বালির দিকে আসছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি গাড়ি ও বাইকে ধাক্কা মেরে উঠে যায় ফুটপাথে। 

অভিযোগ, লরি চালক মত্ত অবস্থায় ছিলেন। ক্ষতিপূরণের দাবিতে লরি চালককে বেশ কিছুক্ষণ আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লরি চালককে আটক করে।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget