এক্সপ্লোর

Kolkata Factory Fire : বিধ্বংসী আগুন বাঁশদ্রোণীতে, ভস্মীভূত সুতোর কারখানা

Kolkata News: দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে বা কারখানায় থাকা ফার্নেস থেকে আগুন লেগে থাকতে পারে। ঘন জনবসতি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

হিন্দোল দে, কলকাতা : বাঁশদ্রোণীর (Basnshdroni) এইচ এল সরকার রোডে ভস্মীভূত হয়ে গেল সুতোর কারখানা (Thread Factory)। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  দমকলের ৩টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুনে ভস্মীভূত সুতোর কারখানা। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ, বাঁশদ্রোণীর এইচ এল সরকার রোডে একটি সুতোর কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।  ভস্মীভূত হয়ে যায় পুরো কারখানা। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর ও বাঁশদ্রোণী থানার পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানা।

কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে বা কারখানায় থাকা ফার্নেস থেকে আগুন লেগে থাকতে পারে। ঘন জনবসতি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ১১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায় বলেছেন, এর আগেও আগুন লেগেছিল। কেন বারবার আগুন লাগছে তা নিয়ে কথা বলব। গতকালই লেক গার্ডেন্সের একটি গোডাউনে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে কয়েক ঘণ্টার প্রয়াসে তা নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে যাত্রীবোঝাই চলন্ত ট্রামে আগুন

এদিনই মালদার (Malda) কালিয়াচক থানার চৌরঙ্গী এলাকার ফল বাজারে বিধ্বংসী আগুন লাগে। বুধবার ভোররাতে আগুন লাগার ফলে পুড়ে ছাই পড়ে গিয়েছে প্রায় ২৫টি ফলের দোকান। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। কী কারণে এই অগ্নিকাণ্ড, তার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে কালিয়াচক থানার চৌরঙ্গী এলাকার ফল বাজারে অগ্নিকাণ্ড ঘটে। ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের এক পাশে রয়েছে এই ফল বাজার। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি ফলের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তার সঙ্গে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে, এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ঠিক কী কারণে আগুন লাগে ফলের দোকানগুলিতে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? কবে ঢুকতে চলেছে? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?
সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? কবে ঢুকতে চলেছে? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
IMD Update : ১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য
১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য
NCPI MP: আরও ৩ সপ্তাহ সময় চেয়ে, এবার লোকসভার সচিবালয়কে চিঠি NCPI সাংসদদের
আরও ৩ সপ্তাহ সময় চেয়ে, এবার লোকসভার সচিবালয়কে চিঠি NCPI সাংসদদের

ভিডিও

Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | অগ্নি-বিধি 'অমান্য', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস
CM Suvendu Adhikari | 'গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ', দাবি মুখ্যমন্ত্রীর
Baduria News | খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ!
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget