এক্সপ্লোর

Kolkata Tram Fire: নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে যাত্রীবোঝাই চলন্ত ট্রামে আগুন

Kolkata Tram Fire: নোনাপুকুরের চলন্ত ট্রামে আগুন। বাতানুকূল ওই ট্রামে আগুন লাগার সময় ভিতরে ছিলেন যাত্রীরা।

সন্দীপ সরকার, কলকাতা: নোনাপুকুর ট্রামডিপোর (Tram Depot) কাছে এ জে সি বোস রোডের (AJC Bose Road) ওপর চলন্ত ট্রামে আগুন (Fire)। বাতানুকূল ওই ট্রামে আগুন লাগার সময় ভিতরে ছিলেন যাত্রীরা। আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, ট্রাম থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

এ জে সি বোস রোডের ওপর একটি শীততাপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রামে আগুন লাগে। এই ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল। এ জে সি বোস রোড থেকে ট্রামটি বাঁদিকে বেঁকে ধর্মতলার রাস্তা ধরতেই আচমকা আগুন লেগে যায় ট্রামে। যাত্রীদের কথায়, হঠাৎই সেই ট্রামে বিকট আওয়াজ পান তাঁরা। এরপর দেখা যায় যে ট্রামে আগুন ধরে গিয়েছে। ট্রামের পিছনের দিকের অংশে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। যাত্রীরা ট্রাম থেকে হুড়মুড়িয়ে নেমে পড়েন। ট্রামের চালক ও কন্ডাক্টরও নেমে যান ট্রাম থেকে।

যাত্রীদের বক্তব্য, তাঁরা কোনওরকমে নেমে প্রাণ বাঁচান। এরপর বেশ কিছুক্ষণ ধরে দাউদাউ করে সেই ট্রাম জ্বলতে থাকে। দমকল বাহিনী এসে পৌঁছতে অনেকটা সময় লাগে বলে দাবি যাত্রীদের। যেহেতু নোনাপুকুর ট্রাম ডিপোর কাছেই কলকাতা পুরসভার গাড়িও দাঁড়িয়ে থাকে ফলে আগুন নেভানোর জন্য পুরসভার জলের গাড়ি নিয়ে আসা হয়। যদিও সেই কাজও শুরু হয় আগুন লাগার প্রায় মিনিট ২০ পরে। আগুন নেভাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারাও। তাঁরা বালি হাতে ছুটে আসেন। কিন্তু কোনওভাবেই আগুনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া যায়নি। 

আরও পড়ুন: Nadia Murder : বিয়ের চার মাস পর তৃতীয় পক্ষের স্ত্রীকে খুন, দেহ মাটিচাপা দিয়ে কংক্রিট ঢালাই করে প্রমাণ লোপাটের চেষ্টা

কলকাতা পুরসভার জলের গাড়ি থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হলেও ততক্ষণে ট্রামের অনেকটা অংশ আগুনের গ্রাসে। এরপর দমকল বাহিনী এসে পৌঁছয়। তবে ততক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে। এখনও ট্রামটিকে সরানো যায়নি। এ জে সি বোস রোডের আড়াআড়ি অংশ জুড়ে ট্রামটি দাঁড়িয়ে আছে। বাঁদিকে বাঁক নেওয়ার সময় আগুন লেগে যাওয়ার কারণে সেখানে ট্রামটি রয়ে গেছে। এই মুহূর্তে এ জে সি বোস রোডে শিয়ালদামুখী যান চলাচল বন্ধ রয়েছে। মল্লিকবাজার থেকে শিয়ালদাগামী রাস্তা যদিও খোলা রয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

Kunal Ghosh - Ritabrata Banerjee |
Suvendu Adhikari - Uttam Kuman News | উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস
CM Suvendu Adhikari: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda
Suvendu Adhikari - Gita Path News | এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, জানালেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
Birbhum News | নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget