এক্সপ্লোর

BJP Rally Chaos : কালিয়াগঞ্জের আঁচ কলকাতায়, বিজেপির যুব মোর্চার রাজভবন অভিযানে ধুন্ধুমার

Kaliagung Issue : বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও সৌমিত্র কুমার রায়, কলকাতা : কালিয়াগঞ্জে (Kaligung) পুলিশের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগে উত্তপ্ত কলকাতা। বিজেপির যুব মোর্চার রাজভবন অভিযান, ভাঙল পুলিশের (Police) ব্যারিকেড। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি। বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

উত্তরবঙ্গ (North Bengal) ছাড়িয়ে এবার কালিয়াগঞ্জের আঁচ এসে পড়ল কলকাতায়। শুক্রবার বিকেলে বিজেপির যুব মোর্চার (BJP Yuva Morcha) রাজভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা (Esplanade) চত্বর। রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি এবং কালিগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে রাজভবন (Raj Bhavan) অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা।

বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে শুরু হয় বিজেপির যুব মোর্চা মিছিল। এসএন ব্যানার্জি রোড (SN Banerjee Road) ধরে মিছিল এসে পৌঁছয় ধর্মতলায়। ডোরিনা ক্রসিং (Dorina Crossing) থেকে এগিয়ে রানি রাসমণি রোডে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। এরপরই উত্তেজনা ছড়ায় পুলিশের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করতে শুরু করেন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা। একটা সময় ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা। রাস্তায় উল্টে ফেলে দেওয়া হয় পুলিশের ব্যারিকেড। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। ব্যারিকেড ভাঙার পর, কয়েকজন বিজেপির কর্মী-সমর্থক ছুটে যান রাজভবনের দিকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা এলাকা।

এরপরই রাস্তায় বসে পড়েন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ-সহ বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁর বচসা হয়। পরে, রাজভনের দিকে হাঁটতে শুরু করেন ইন্দ্রনীল খাঁ। এরপরই, তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এদিকে, কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে পথে নামে কংগ্রেসও। হিন্দ সিনেমার সামনে থেকে শুরু হয় মিছিল। ধর্মতলা মোড়ে এসে রাস্তা অবরোধ করে কংগ্রেস। মিনিট পনেরো পর, অবরোধ তুলে নেয় কংগ্রেস। শনিবার, কালিয়াগঞ্জে যাবেন অধীর চৌধুরী। এর আগে, হিন্দ সিনেমার সামনে কংগ্রেস ও বিজেপির মিছিল প্রায় মুখোমুখি চলে আসে, তখন দু-পক্ষের স্লোগানে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন- উত্তর থেকে দক্ষিণ, শনি থেকে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি, প্রবল হবে রবিতে

আরও পড়ুন - প্রবল গরমে ঘটে যেতে পারে বড় বিপদ ! এড়িয়ে চলতে হবে এই কাজগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget