এক্সপ্লোর

Sun stroke : প্রবল গরমে ঘটে যেতে পারে বড় বিপদ ! এড়িয়ে চলতে হবে এই কাজগুলি

শুধু হিটস্ট্রোক নয়, তাপদাহ নিয়ে আসছে আরও নানারকম অসুখ। এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, চিকিৎসক শাহানওয়াজ পুরকাইত।

কলকাতা : আপাতত বৃষ্টি সামান্য স্বস্তি দিলেও আগামী দিনে ফের হিট ওয়েভে নাজেহাল হতে পারে রাজ্য । পড়ে রয়েছে লম্বা গ্রীষ্ম। আর আবহবিদদের আশঙ্কা যদি ঠিক হয়, তাহলে এই বছর সারা দেশ জুড়েই চলবে তাপপ্রবাহ। আর এর ফলে বাড়বে হিটস্ট্রোকের আশঙ্কা। শুধু হিটস্ট্রোক নয়, তাপদাহ নিয়ে আসছে আরও নানারকম অসুখ। এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, চিকিৎসক শাহানওয়াজ পুরকাইত ( মেডিকেল সুপারিনটেনডেন্ট, টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার ) । 
চিকিৎসক জানাচ্ছেন, তাপ তরঙ্গের ফলে গুরুতর শারীরবৃত্তীয়, মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে।  এমনকি ঘটতে পারে মৃত্যুও। এই সময় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। তাঁর পরামর্শ , দিনের উষ্ণতম  সময়ে, বিশেষত দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে সরাসরি রোদে তাপ এড়িয়ে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক শাহানওয়াজ পুরকাইত। গরম থেকে বাঁচতে কতগুলি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ডাক্তারবাবু। 

  •  হালকা পোশাক পরতে হবে। সুতির পোশাকই আদর্শ।  হালকা রঙের পোশাক এই সময় আরামদায়ক। 
  • টুপি ব্যবহারের অভ্যেস করুন। ছাতা ব্যবহার করতেই হবে।
  • ঢেকে রাখতে হবে মুখ এবং দেহের খোলা জায়গাগুলি। মাঝে মাঝে ভেজা কাপড় দিয়ে মুছে নিন মুখ-হাত-গলা-ঘাড়। 
  • একাধিকবার স্নান করুন।
  • কোনওভাবেই শরীরে জলের ঘাটতে হতে দেওয়া যাবে না।
  • জল, জুস, বাটারমিল্ক, লস্যি ইত্যাদি খেতে পারেন, জলের বিকল্প হিসেবে। 
  •  কিন্তু চা, কফি এবং সফট ড্রিঙ্ক এড়িয়ে চলতে হবে।
  •  উচ্চ প্রোটিন খাবার এড়িয়ে চলুন ।
  • ডায়েটে থাকুক প্রচুর ফল ।
  • খাবার টাটকা তৈরি করে খেলে ভাল। বাসি খাবার এড়িয়ে চলতে হবে।
  • বাড়ির বাইরে যাওয়ার সময়  জল সঙ্গে রাখুন।
  • সরাসরি সূর্যের আলোতে গাড়ি পার্কিং এড়িয়ে চলুন।
  • বাড়িতে আমাদের অবশ্যই পর্দা টেনে রাখুন দুপুরে। 

    কোন কোন ক্ষেত্রে চিকিৎসকের সাহায্য নেবেন ? 
  • মাথা ঘোরা, আলস্য , ক্লান্তি অনুভব করলে।
  • গা ভরা ব়্যাস বের হতে সতর্ক হতে হবে। 
  • জ্বর এলে সতর্ক থাকুন। 
  • অতিরিক্ত তাপমাত্রা বাড়লে বেশি করে জল খান। গা হাত-পা ধুয়ে ফেলুন।
  • বিশেষত সতর্ক থাকতে হবে শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের।   


    ডাঃ শাহানওয়াজ পুরকাইত
    ডাঃ শাহানওয়াজ পুরকাইত
                                                

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget