এক্সপ্লোর

Kolkata Building Collapsed: গার্ডেনরিচে রাজ্যপাল, ঘুরে দেখছেন দুর্ঘটনাস্থল

CV Ananda Bose in Garden Reach: মধ্যরাতে ভেঙে পড়েছিল বহুতল। এখনও ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

কলকাতা: মধ্যরাতে বাড়ি ভেঙে পড়েছিল গার্ডেনরিচ (Kolkata Building Collapsed) এলাকায়। বহুতল ভেঙে ইতিমধ্যেই সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত বেশ কয়েকজন। সোমবার বিকেলে ঘটনাস্থলে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose on Garden reach))। পুরো এলাকায় সরেজমিনে দেখার কথা রয়েছে তাঁর। সম্ভব হলে ঘটনাস্থলের সামনে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলতে পারেন তিনি। ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (WB Governor)।

গার্ডেনরিচের পাহাড়পুরে বহুতল-বিপর্যয়ের ঘটনায় বাম আমলকে দায়ী করলেন মেয়র ও পুর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, বাম জমানা থেকেই ওই এলাকায় বেআইনি নির্মাণের প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি, স্বীকার করলেন নজরদারির অভাব ছিল পুরসভার তরফেও। দায় চাপালেন পুরসভার আধিকারিকদের ঘাড়ে। যদিও ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সামস ইকবালকে ক্লিনচিট দিয়েছেন মেয়র। অন্যদিকে, ১৫ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জিত শীলের দাবি, পুুকুর বুজিয়ে বছরখানেক ধরে তৈরি হচ্ছিল গার্ডেনরিচের ওই বহুতল। এই এলাকায় পুরসভার সঙ্গে প্রোমোটারদের লুকোচুরি খেলা চলে।বহু ক্ষেত্রেই দোতলা, তিনতলা তৈরির ছাড়পত্র নিয়ে বানিয়ে ফেলা হয় ৫ তলা, ৬ তলা বাড়ি। ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের সামস ইকবাল এদিন সকালেই দুবাই থেকে কলকাতায় ফেরেন। 

উঠছে নানা অভিযোগ:
ঘিঞ্জি এলাকা। গায়ে গায়ে ঝুপড়ি, বাড়ি, বহু মানুষের বাস গার্ডেনরিচের পাহাড়পুরের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে। সামনে আসছে বেআইনি নির্মাণের অভিযোগ। ৩ ফুট রাস্তার ওপর কীভাবে তৈরি হচ্ছিল ৬ তলা বহুতল? প্রশ্ন স্থানীয়দের। তাঁদের অভিযোগ, পুকুর বুজিয়ে গত একবছর ধরে তৈরি হচ্ছিল এই বহুতল। সংকীর্ণ গলির মধ্যে এল-শেপের ৬ তলা বাড়ি উঠেছিল লম্বালম্বিভাবে। স্থানীয়দের দাবি, বেআইনি নির্মাণে বাধা দিলেও গ্রাহ্যই করেননি প্রোমোটার। পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে নির্মাণে ছাড়পত্র মিলল প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

এদিন গার্ডেনরিচে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন সজল ঘোষ। বহুতল-বিপর্যয়ের ঘটনায় এদিন পাহাড়পুরের ওই এলাকায় যান বিজেপি নেতা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget