এক্সপ্লোর

Digital Arrest : 'ডিজিট্যাল অ্যারেস্ট' প্রতারণায় ১৭ লক্ষ খোয়ালেন গড়িয়াহাটের দম্পতি, বাঁচার উপায় বললেন সাইবার বিশেষজ্ঞ

শহরে ফের ডিজিটাল অ্য়ারেস্টের শিকার হলেন এক দম্পত্তি। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৭ লক্ষ টাকা খোয়াল এক মধ্য়বিত্ত পরিবার।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বারবার সাবধানবাণী করা হচ্ছে। যে কোনও ফোন করতে গেলে, রিং হওয়ার আগে এই দীর্ঘ সতর্কবার্তা শুনতে বিরক্তিও প্রকাশ করছেন অনেকে। কিন্তু এই সচেতনতার বার্তার প্রচার এখনও কতটা জরুরি তার প্রমাণ কলকাতার এই ঘটনা। শহরে ফের ডিজিটাল অ্য়ারেস্টের শিকার হলেন এক দম্পত্তি। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৭ লক্ষ টাকা খোয়াল এক মধ্য়বিত্ত পরিবার।

শুভাশিস রায়। গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের বাসিন্দা। একসময় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বর্তমানে অসুস্থতার কারণে ঘরেই বসে। অভিযোগ, ১৯ ডিসেম্বর দিল্লি পুলিশের পরিচয় দিয়ে একজন ফোন করেন। বলা হয় তাঁর নামে SBI ব্য়াঙ্কে একটি ক্রেডিট কার্ড তোলা হয়েছে। যা থেকে লক্ষাধিক টাকা লোন নেওয়া হয়েছে। সেই টাকা ফেরত না দেওয়ায়, তাঁর নামে মামলা করা হয়েছে। ব্য়স এখান থেকেই ভয় দেখানো শুরু। অভিযোগ, প্রায় ১৪ দিন ধরে ভিডিও কলে নজরবন্দি রাখা হয় দম্পত্তিতে।

কীভাবে ফেলা হয় ফাঁদে ?

শুভাশিস রায়ের অভিযোগ, তাঁকে নানারকম ভাবে ভয় দেখানো হয়।  ইডির নামে নোটিস দেওয়ার কথা বলা হয়। হুমকি দেওয়া হয়, আর্থিক প্রতরাণা মামলায় যোগ পাওয়া গেছে, যার ফল মারাত্মক হতে পারে বলে।   ভিডিও কলে লাগাতার দেওয়া হয় হুমকি। তারপর ফোন আসে সিবিআই এর নাম করে।  সুপ্রিম কোর্টের বিচারপতির নাম করেও ফোন আসে। এত কিছুর পরই মানসিকভাবে ত্রস্ত ও বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ

সাইবার বিশেষজ্ঞ বিভাষ চট্টোপাধ্য়ায়ের মতে, এই ধরনের প্রতারণার ফোনগুলো মূলত বিদেশ থেকে ফোন আসছে। এখানকারও কিছু লোক জড়িত, জড়িয়ে আছেন ব্য়াঙ্কের কর্মীদের কেউ কেউও। মানুষকে মনে রাখতে হবে, পুলিশ এভাবে ডিজিটাল অ্যারেস্ট করে না। আর পুলিশ এরেস্ট করলেও ব্যাংক ডিটেলস চাইবে কেন বা টাকা চাইবে কেন? এটা মাথায় রাখা জরুরি। সাইবার বিশেষজ্ঞর পরামর্শ,  এই ধরনের ভিডিও কল ধরাই উচিত নয়। যদি এমন ফোন আসে, ১৯০৩-এ ফোন করতে হবে। 

'যখন ব্য়াঙ্কে যেতাম তখন আমাকে ভিডিও কলে ওদের রাখতে বলত'

গড়িয়াহাটের দম্পতি জানায়, মোট তিন ধাপে টাকা আত্মসাৎ করা হয় তাঁদের থেকে। সম্প্রতি সেই অভিযোগ নিয়েই গড়িয়াহাট থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা।  এমনভাবেই ফাঁদে ফেলা হয় তাঁদের যে, ইউপিআই-এর মাধ্যমে, মিউচ্যুয়াল ফান্ড ভাঙিয়ে, টাকা দেন তাঁরা। অভিযোগকারীর দাবি, একেবারে প্রাণে মারার হুমকি দেওয়া হয় তাঁকে।   এখানেই শেষ নয়, প্রতারকদের বিরুদ্ধে আরও চাঞ্চল্য় দাবি করেছেন তাঁর স্ত্রী। সন্ধ্য়া রায় জানান, 'আমি যখন ব্য়াঙ্কে যেতাম তখন আমাকে ভিডিও কলে ওদের রাখতে বলত' 

ডিজিটাল অ্য়ারেস্ট নিয়ে প্রধানমন্ত্রী অবধি সতর্ক করেছেন। সচেতনতা তৈরি করতে বিভিন্নভাবে প্রচার চলছে। কিন্তু, তার মধ্য়েও প্রতারণা চলছেই।

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget