এক্সপ্লোর

Dengue in Kolkata: ৯টি ওয়ার্ডে বেড়েছে প্রকোপ, কলকাতায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি

পুরসভার ৭ নম্বর বরোর ৯টি ওয়ার্ডে বেড়েছে প্রকোপ, সাবধান থাকার পরামর্শ চিকিৎসকদের...

সন্দীপ সরকার, কলকাতা: করোনার মধ্যেই কলকাতায় আবার চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক। কলকাতা পুরসভা সূত্রে খবর, সাত নম্বর বরোর ৯টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে, তিন বছর বন্ধ থাকার পর চলতি বছর থেকে আবার ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠাতে শুরু করেছে রাজ্য। 

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে প্রায়ই শীর্ষে থাকছে কলকাতা। তার মধ্যেই বৃষ্টির হাত ধরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গির বিপদ। কলকাতা পুরসভার উদ্বেগ বাড়িয়েছে সাত নম্বর বরো। 

পুরসভা সূত্রে খবর, ৭ নম্বর বরোর ৯টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া, পিকনিক গার্ডেন --- মূলত এই সব অঞ্চল থেকে গত এক মাসে বড় সংখ্যক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে।

দক্ষিণ কলকাতার পাম অ্যাভেনিউর ৬৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮ বছরের এক শিশু। একদিন ছাড়া ছাড়া তার জ্বর আসছিল। এখন ডেঙ্গি নিয়ে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি সে।

তিলজলা রোডের বাসিন্দা ১০ বছরের এক বালক মঙ্গলবার থেকে জ্বরে আক্রান্ত। বুধবার ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। সেও হাসপাতালে ভর্তি।

এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক জয়দেব রায় বলেন, ডেঙ্গি আক্রান্তের প্রচুর কেস আসছে। জ্বর চলে গেলে আসল ভয়। ডেঙ্গির জ্বর ৫-৭ দিন থাকে। জ্বর চলে গেলে ডেঙ্গি শকড সিনড্রোমগুলো  দেখা দেয়। ওই সময়টাই চিন্তার।

ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যেই নজরে এসেছে একটি বিষয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে, পতঙ্গবাহিত রোগ বিষয়ক বিভাগে, ডেঙ্গি সংক্রান্ত তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 

ওয়েবসাইটে উল্লেখ করা তথ্য অনুযায়ী, চলতি বছর জুলাই মাস পর্যন্ত এ রাজ্যে ২২৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। একজনেরও মৃত্যু হয়নি। 

এর আগে গত ৩ বছর পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রকে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য পাঠানো হয়নি বলে অভিযোগ ওঠে। যার জেরে রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ কয়েক কোটি টাকা আটকে দেয় কেন্দ্রীয় সরকার। 

আরও পড়ুন: শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, সতর্ক হওয়ার বার্তা বিশেষজ্ঞদের

আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ, ৮ পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর

আরও পড়ুন: করোনা কাঁটার মধ্যেই কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, কী পদক্ষেপ করছে পুরসভা ?

সেরা শিরোনাম

Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Babun On Abhishek: অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget