এক্সপ্লোর

Dengue-Malaria: ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ, ৮ পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর

সমীক্ষায় জানা গিয়েছে, ৬টি পুরসভার ৫০ শতাংশ নর্দমায় মশার লার্ভা রয়েছে। ৮টি পুরসভায় ১০০ শতাংশ খালে মশার লার্ভা মিলেছে।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টির মধ্যেই ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ। মশাবাহিত রোগ নিয়ে জেলাভিত্তিক সমীক্ষায় উদ্বেগের ছবি। ৮ জেলার ৮ পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর।উদ্বেগের ছবি রিষড়া, আসানসোল, বজবজ, বাঁকুড়া, শিলিগুড়িতে। একই পরিস্থিতি সাঁইথিয়া, হাওড়া, বরানগরেও।

রিষড়ায় গত ৪ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত ৯ জন। ৫টি পুরসভায় বিভিন্ন বাড়িতে মিলেছে মশার লার্ভা। সমীক্ষায় জানা গিয়েছে, ৬টি পুরসভার ৫০ শতাংশ নর্দমায় মশার লার্ভা রয়েছে। ৮টি পুরসভায় ১০০ শতাংশ খালে মশার লার্ভা মিলেছে। মশাবাহিত রোগ ছড়াচ্ছে বাংলার বিভিন্ন জেলার গ্রামাঞ্চলেও। সমীক্ষার পর ৫টি জেলার ৪১ এলাকায় অ্যালার্ট জারি করা হয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ারের কুমারগ্রামকে ম্যালেরিয়া নিয়ে আলাদা করে সতর্ক করা হল। সতর্ক করা হল মালদা, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানকে। সমীক্ষায় ভর্ত্‍‍সনা করা হয়েছে, আসানসোল, দুর্গাপুর, শ্রীরামপুর, মধ্যমগ্রামকে সমীক্ষায়।

আরও পড়ুন: Malda: ফোন না থাকায় হয়নি যোগাযোগ, বেঙ্গালুরুতে মালদার যুবকের মৃত্যুতে রহস্য

করোনার দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে রাজ্য। তার মধ্যেই বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ। গত মাসে কালচিনির বাসিন্দা ষাট বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।  বুধবার পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত এক যুবকের।

বৃহস্পতিবার ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, ডেঙ্গি, ম্যালেরিয়ার দাপট সেরকম না থাকলেও, ৭ নম্বর বরোয় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কলকাতার মধ্য সবচেয়ে বেশি। ৪, ৫, ৬, ৭ নম্বর বরোতে ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছেন অনেকে। জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত এই বরোগুলিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার জন।গত কয়েকদিন ধরেই হচ্ছে বৃষ্টি। এই পরিস্থিতিতে জমা জলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মশা লার্ভা যাতে না জন্মায় সেদিকেও দেওয়া হচ্ছে নজর। এদিনের বৈঠকে ঠিক হয়, মশা বাহিত রোগ প্রতিরোধে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো হবে। এজন্য ভ্যাকসিনেশনে কাজ করছেন যে কর্মীরা, তাঁদের একাংশকে এই কাজে নিয়োগ করা হবে। পাশাপাশি, নজর রাখা হচ্ছে ফুটপাথবাসী থেকে পরিযায়ী শ্রমিকদের ওপরে।

আরও পড়ুন: East Medinipur : দুর্যোগের আশঙ্কা কাটেনি, পাঁশকুড়ায় কংসাবতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে বাড়ছে জল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget