এক্সপ্লোর

ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান

ঢাকুরিয়া : কলকাতার রাস্তায় ফের বেপরোয়া গাড়ির দাপট চলছেই! রাতের শহরে ফের ঘটে গেল ভয়ঙ্কর  পথ দুর্ঘটনা। ঢাকুরিয়া স্টেশনের কাছে শরৎ ঘোষ গার্ডেন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ল একটি গাড়ি। এই ঘটনায় পথচারী-সহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনায় ফুটপাথের একটি দোকানও খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি রাস্তায় ফেলে রেখেই চালক-সহ তিন জন এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রাত ১০টা নাগাদ কসবার দিক থেকে ঢাকুরিয়া স্টেশনের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে সেটি। ফুটপাথে থাকা পথচারীদের কয়েকজন গাড়ির ধাক্কায় আহত হন। পাশাপাশি রাস্তার ধারের একটি দোকানেও ধাক্কা লাগে। আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল এবং অভিযুক্তরা কোথায় গেলেন, এখন সেদিকেই নজর।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা কোথায় গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চালক-সহ তিনজনের খোঁজে তদন্তের প্রয়োজন। আহতদের শারীরিক অবস্থা এবং তাঁদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ঢাকুরিয়ার এই ঘটনা নতুন করে কলকাতার পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, গত কয়েক সপ্তাহে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। কোথাও ফুটপাথে উঠে পড়েছে গাড়ি, কোথাও বাস বা পণ্যবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে পথচারীর।

অন্যান্য দুর্ঘটনা : 
গত ১২ নভেম্বর কলকাতায় মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয় দুই মহিলার। বৌবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিটে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় ৫৮ বছরের কৃষ্ণা দাসের। অন্যদিকে, সার্কুলার গার্ডেনরিচ রোডে স্কুটার দুর্ঘটনায় প্রাণ হারান ২৫ বছরের ফারহা নাজ। একই দিন গার্ডেনরিচ উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় আরও এক ব্যক্তির। গুরুতর আহত হন তাঁর স্ত্রী। এর আগে, ৮ নভেম্বর ঠাকুরপুকুরে সন্তোষ রায় রোড ও জেমস লং সরণির সংযোগস্থলে পণ্যবাহী গাড়ির ধাক্কায় আহত হন এক মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিনে বাসন্তী হাইওয়েতে বিআইটি কলেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে আহত হন এক বাইকচালক।  গত  ৩ নভেম্বর বৌবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়েছিল একটি গাড়ি। সেই ঘটনায় আহত হয়েছিলেন তিন মহিলা। তাঁদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে আটক করেছিল পুলিশ।  পরপর এই ঘটনাগুলি শহরের পথ নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
West Bengal Politics : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget