এক্সপ্লোর

Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন

Kolkata News: NEET- এর প্রশ্ন ফাঁস কাণ্ডে শনিবারই ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর ফের তল্লাশি অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার মোট ১৪ জন। এর আগে ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর ফের শুরু হয় তল্লাশি অভিযান। আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার রাত পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছিল লালবাজারের গুন্ডা দমন শাখা। এদের মধ্যে ২ জন কলকাতা থেকে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিল। তাদের ২ জনকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে অন্ডাল থেকে গ্রেফতার করা হয়। এরপর কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন আবার তল্লাশি অভিযান শুরু করে। সেই অভিযানেই আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ধ্বংস, ভাঙচুর, সাংবাদিকদের নৃশংসভাবে মারধরের ঘটনায় সরাসরিভাবে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। 

ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ধৃতদের মধ্যে রয়েছে ইরফান খুরশিদ, বয়স ৩০ বছর, নিজেকে জেন জি বলে ধর্মতলার আন্দোলনে শামিল হয়েছিল সে। আরশাদ আলি ওরফে সাজিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে যার বয়স ৫০ বছর। ছাত্রদের আন্দোলনে, জেন জি- দের আন্দোলনে, নিট পরীক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছিল এই ব্যক্তি। মহম্মদ মইনুদ্দিন, ২৬ বছর বয়স, তিলজলার বাসিন্দা - একেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে মহম্মদ আলমগীর, বয়স ৪৮ বছর, জোড়াসাঁকোর বাসিন্দা। ইমরান আহমেদ ওরফে গোপী- জোড়াসাঁকোর বাসিন্দা, খালিদ রেজা ওরফে রিঙ্কু,  ৪৮ বছর বয়স, জোড়াসাঁকোর বাসিন্দা, জামির আহমেদ ৪২ বছর বয়স, মনিস খান ওরফে রাজু ৩০ বছর বয়স, ভিকি, মহম্মদ আজাদ - এরা গ্রেফতার হয়েছে। 

ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে আমহার্স্ট স্ট্রিট থেকে গ্রেফতার আরশাদ আলি ওরফে সাজিদ, অন্ডাল থেকে পাকড়াও মহম্মদ আফরোজ, গ্রেফতার কড়েয়ার শাহবাজ খান, ধৃত রাজাবাগানের মহম্মদ সালমন হোসেন। ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে পুলিশের জালে ভাঙড়ের মহম্মদ জহিরুদ্দিন মাল, গ্রেফতার ইরফান খুরশেদ জোড়াসাঁকোর বাসিন্দা, গ্রেফতার মহম্মদ মইনুদ্দিন তিলজলার বাসিন্দা, পাকড়াও মহম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদ রেজা ওরফে রিঙ্কু, জমির আহমেদ ওরফে মিঙ্কু বেনিয়াপুকুরের বাসিন্দা, গ্রেফতার মহসিন খান, দীপক ভৌমিক ওরফে ভিকি কড়েয়ার বাসিন্দা। পুলিশের জালে মহম্মদ আজাদ গার্ডেনরিচের বাসিন্দা। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ ছাত্র নয়, এদের বিরুদ্ধে বিভিন্ন গোলমাল করার অভিযোগ রয়েছে, অভিযুক্তদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এরাই মিছিলে ঢুকে গন্ডগোল করেছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget