এক্সপ্লোর

Kolkata Digha Special Train: ১দিন থাকলে ২দিনের হোটেল-ভাড়া গুণতে হবে ! দিঘা-কলকাতা ট্রেনের সময় নিয়ে যাত্রীদের অভিযোগ

Kolkata Digha Special Train Timings : ট্রেনের সময় নিয়েই যাত্রীদের যত আপত্তি। পূর্ব রেলের করা পোস্টেই একের পর এক অভিযোগ লিখে ফেলেছেন নেটিজেনরা।  

কলকাতা : বর্ষায় সমুদ্র অনেকেরই পছন্দ। তাই সপ্তাহান্তে বিশেষ ট্রেন চালু করেছে পূর্ব রেলওয়ে।  কাছাকাছির মধ্যে বাঙালির পছন্দের ডেস্টিনেশন দিঘা।  শনি-রবিবার মানেই দিঘার ট্রেনে টিকিটের জন্য চাহিদা বেড়ে যায় অনেকটাই। তাই সেই ভিড় সামাল দিতেই রেলওয়ে এই বিশেষ ট্রেন দিচ্ছে। চালুও হয়েছে রথের দিন থেকে। কিন্তু  ভ্রমনপিপাসুদের মন কি রাখতে পারল রেল?   

বিজ্ঞপ্তি অনুসারে , 03162 Digha-Kolkata Special ট্রেনটি দিঘা থেকে  প্রতি শনি ও রবিবার ছাড়ছে  সন্ধে ৭.১০ ( 19.10 hrs ) এ। আর কলকাতায় পৌঁছবে রাত ১১ টা ৫৫ য় ( 23.55 hrs) । অন্যদিকে আবার কলকাতা থেকে 03161 Kolkata-Digha Special টি কলকাতা স্টেশন থেকে ছাড়বে প্রতি শনি ও রবিবার দুপুর ২ টোয়। আর পৌঁছবে সন্ধে ৬.৫০ এ পৌঁছবে । এই সময় নিয়েই যাত্রীদের যত আপত্তি। পূর্ব রেলের করা পোস্টেই একের পর এক অভিযোগ লিখে ফেলেছেন নেটিজেনরা।  

যেমন কেউ লিখেছেন, ২৪ ঘণ্টা না থেকেও ২ দিনের হোটেল ভাড়া দিতে হবে। আবার কলকাতা নেমে হোটেল নিতে হবে। এক কথায় হোটেলের বিজনেস ভাল করার জন্যই ট্রেনটা দিয়েছে মনে হয়। আবার কেউ লিখেছেন, সেরা সময় হতে পারত শুক্রবার রাত ৮ টায় কলকাতা থেকে ছাড়লে। আর ফেরার ট্রেন দিঘা থেকে ২ টোর সময় ছাড়লে। 

আরেকজনের বক্তব্য, এই সময় সঠিক নয়। দিঘায় সব হোটেলে চেক ইনের সময় সকাল ১১ টা নাগাদ। আর সেখানে কলকাতা থেকে ছাড়া ট্রেনটি দিঘায় পৌঁছবে সন্ধে ৭ টায়। এটা ভাল ভাবনা নয়। আর কলকাতায় ফেরার ট্রেন পৌঁছাচ্ছে ১১.৫৫ এ। সেই সময় বাড়ি ফেরার কোনও গাড়ি পাওয়া যাবে না। 


Kolkata Digha Special Train: ১দিন থাকলে ২দিনের হোটেল-ভাড়া গুণতে হবে ! দিঘা-কলকাতা ট্রেনের সময় নিয়ে যাত্রীদের অভিযোগ

কেউ আবার লিখেছেন, 'যিনি বা যারা এই টাইমটেবিল তৈরি করেছে, হয় তারা দিঘা রুট ও আনুষঙ্গিক বিষয়ে প্রচণ্ড অজ্ঞ বা তারা ক্ষমতার ভারে এতটা উদাসীন যে একবার বিষয়টা ভেবে চিন্তে দেখার প্রয়োজন বোধ করেনি।
অনেক ধন্যবাদ ভারতীয় রেল ও পূর্ব রেলকে। ' 

পর্যটকদের চাহিদা সামাল দিতে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল।  কলকাতা-দিঘা রুটে বিশেষ এই ট্রেন চলছে শনি ও রবিবার, আপাতত জুলাই মাসের জন্যই। পরিষেবা শুরু হয়েছে ৭ জুলাই, অর্থাৎ রথের দিন থেকে। ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত শনি-রবিবার এই সার্ভিস পাওয়া যাবে। এখন যাত্রীদের দাবিতে সময়ে কিছু রদবদল হয় কি না,সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget