এক্সপ্লোর

Kolkata: পার্কিং নিয়ে বিবাদ, পাথুরিয়াঘাটায় কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর

Kolkata News: ব্যবসায়ী মনোজ কুমার সিংয়ের দাবি, তাঁর কম্পিউটার (Computer) সামগ্রীর দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশী ব্যবসায়ী সুবোধ সিংয়ের সঙ্গে গতকাল রাতে বচসা হয়।

কলকাতা: রাতের শহরে বেপরোয়া গুন্ডাগিরি। পার্কিং নিয়ে বিবাদের জেরে পাথুরিয়াঘাটায় (Pathuriaghata) কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর। ব্যবসায়ী (Buisness) মনোজ কুমার সিংয়ের দাবি, তাঁর কম্পিউটার (Computer) সামগ্রীর দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশী ব্যবসায়ী সুবোধ সিংয়ের সঙ্গে গতকাল রাতে বচসা হয়। অভিযোগ, এরপরই সুবোধ সিং দলবল নিয়ে চড়াও হন মনোজের ওপর। তাঁকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত সুবোধ সিং। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, তিনি রাতে জোড়াবাগান থানায় অভিযোগ জানাতে গেলেও ডিউটি অফিসার নেই, এই কথা বলে তাঁর অভিযোগে গুরুত্ব দেয়নি পুলিশ। 

পর্ণশ্রীতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ

পর্ণশ্রীতে বাড়ি নির্মাণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনা ঘটেছে নিউ পর্ণশ্রী পল্লিতে। অভিযোগকারী সীমা সিংয়ের দাবি, বৈধ কাগজপত্র নিয়েই তিনি ও তাঁর স্বামী বাড়ি তৈরি করছেন। কিন্তু পর্ণশ্রী থানার পুলিশ কাগজপত্র বৈধ কি না, সেই প্রশ্ন তুলে তাঁদের হয়রানি করেছে। দু’দিন আগে তাঁর স্বামীকেও থানায় কাগজপত্র নিয়ে যেতে বলেছিল পুলিশ। গতকাল রাতেও পুলিশ এসে তাঁর স্বামীকে জোর করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে মহিলার অভিযোগ। যদিও পুলিশ সূত্রে দাবি, এক ব্যক্তি ওই জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ করেছেন। তার ভিত্তিতেই কাগজপত্র দেখতে চাওয়া হয়।   

মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব

পূর্ব বর্ধমানের (West Burdwan) মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। হস্টেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও লাঠি, রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া। তাঁদের মেমারি (Memari) গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ দুর্গাডাঙার আল আমিন মিশন অ্যাকাডেমিতে ওই ঘটনা ঘটে। পড়ুয়াদের দাবি, তাঁরা হস্টেলের খাবারের নিম্নমান নিয়ে সুপারিনটেন্ডেন্ট-কে গত কয়েকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন।গতকালও তাঁরা অভিযোগ জানান। পড়ুয়াদের অভিযোগ, তারপরই সুপারিনটেন্ডেন্ট বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাস ও হস্টেলে হামলা চালান। যদিও অভিযুক্ত সুপারিনটেন্ডেন্ট-এর এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি। তাঁকে পাওয়া যায়নি ফোনে। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget