এক্সপ্লোর

CM Suvendu Adhikari: "এটাই শেষ ধরে নিন..", কোন প্রসঙ্গে কাকে বার্তা মুখ্যমন্ত্রীর ?

CM Suvendu Adhikari Warning: কোন বিষয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?

কলকাতা:  তিলজলায় চামড়ার কারখানায় আগুনে পুড়ে ২জনের মৃত্যু হয়েছে। সঙ্কটজনক ৩। নাজিরাবাদে ২৭জনের মৃত্যুর সাড়ে ৩ মাসের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতার এই তিলজলায়। এহেন পরিস্থিতিতে তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন, "অনেক সংযম দেখিয়েছি আমরা, ১৫ বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না", হুমকি রাজ্যের জয়ী তৃণমূল প্রার্থীর !

তিলজলা কাণ্ডে তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই সব হবে না, চলবে না, মুখ্যসচিব ইতিমধ্যেই কমিটি তৈরি করেছে সকাল ১১ টার মধ্যে রিপোর্ট দেবে। এফআইআর হবে। এটাই শেষ ধরে নিন। এই ধরনের কাজ করতে দেব না। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই, ভারতীয় জনতা পার্টিকে মানুষ দেখে।  অপরাধীদের লুকানোর জন্য নয়।

কঠোর অবস্থান নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী

তিলজলায় চামড়ার কারখানায় আগুনে দু'জনের মৃত্যু। কঠোর অবস্থান নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী। বুধবারই রিপোর্ট দেবে কমিটি। নাজিরাবাদের অগ্নিকাণ্ডে স্বজনহারাদের পরিবারের ক্ষত এখনও শুকোয়নি।এবার তিলজলায় চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্য়ু হল ২ জনের। মঙ্গলবার তপসিয়ার জি জে খান রোডের এই কারখানায় আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। 

বুধবার সকাল ১১টার মধ্যেই রিপোর্ট দিতে নির্দেশ
 
প্রত্য়ক্ষদর্শী বলেন,এমন জায়গায় জিনিসটা হয়েছে, দু'দিকে গেট আছে গেটের মুখে। এবার বেরোবার মতো পজিশন ছিল না। ২টো সিঁড়ি, ২টো সিঁড়িতেই আটকে গেছে আগুনের ঝটকায়। এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার পুর কমিশনার দমকলসচিব এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পের সচিবকে নিয়ে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যেই রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কী বলছেন কলকাতা পুলিশ কমিশনার ?

কলকাতা পুলিশ কমিশনার  অজয় নন্দ বলেন, একটা কমিটি গঠন করা হয়েছে। যেখানে সিনিয়র অফিসার আছেন। একটা রিপোর্ট তৈরি করা হবে প্রত্য়েকটা বিষয় দেখে। বিল্ডিং পারমিশন ছিল কি ছিল না, ফায়ার কী আছে, তারপর ওখানে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি আছে কিনা, কাজ করেছে কিনা, এসব দেখে কমিটি একটা রিপোর্ট দেবে সরকারের কাছে।' জানুয়ারি মাসে নাজিরাবাদে ওয়াও মোমোর গুদামে এভাবেই ভয়াবহ আগুন লেগেছিল।দম আটকে ঝলসে মৃত্য়ু হয় ২৭ জনের।মঙ্গলবার তিলজলার অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে সেই প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি দেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Advertisement

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget