এক্সপ্লোর

Kolkata Robbery : চেনা সাফাই কর্মীকে সামনে রেখে বাড়িতে দুষ্কৃতী দল, চলল গুলি, কলকাতায় ভয়াবহ ঘটনা

Kolkata News : ব্যবসায়ীর অভিযোগ, সাফাই কর্মীই দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। সিঁড়ির কাছে লুকিয়ে ছিল তারা।

কলকাতা : খাস কলকাতায় ( Kolkata News ) ডাকাতির আতঙ্ক।  ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউতে। বাড়িতে ঢুকে লুঠপাটের চেষ্টা চালায় একদল ।  লুঠপাট না করতে পেরে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। এই ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গৃহস্থের বিশ্বস্ত বড় পুরাতন ভৃত্যকে ঢাল করেই কি নিরাপত্তার ফাঁক গলে একেবারে ব্যবসায়ীর ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা? কলকাতার অভিজাত লেক অ্যাভিনিউ এলাকায় ভর সন্ধেয় যে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ উঠে আসছে, তাতে এই সম্ভাবনাই জোরাল হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ বছর ধরে ৬৮ নম্বর লেক অ্যাভিনিউতে, ব্যবসায়ীর ওপরতলার ফ্ল্যাটে সাফাই কর্মীর কাজ করে আসছেন ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা সঞ্জয়। ব্যবসায়ীর দাবি, গত কয়েকদিন ধরেই কাজ চেয়ে ফোন করছিলেন ওই সাফাইকর্মী। সেইমতো বৃহস্পতিবার সন্ধেয় আসতেও বলেন তিনি। ব্যবসায়ীর অভিযোগ, ওই সাফাই কর্মীই দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। সিঁড়ির কাছে লুকিয়ে ছিল তারা।

ন'তলার ঝাঁ চকচকে আবাসন আগাগোড়া সিসিটিভির নজরদারিতে ঘেরা। গেটে নিরাপত্তারক্ষীর কাছে জমা থাকা খাতায় সই করে করে ঢুকতে হয় বহিরাগতদের। ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে খবর, সাফাই কর্মীর পরিচিতির সুযোগ কাজে লাগিয়ে একেবারে ওপরতলার ফ্ল্যাটে হানা দেয় দুই দুষ্কৃতী। 

ফ্ল্যাটের গেট খুলতেই গৃহকর্তার গলা টিপে ধরা হয়। অভিযোগ টেপ দিয়ে ব্যবসায়ীর মুখ বন্ধ করার চেষ্টা করে দুষ্কৃতীরা।  ব্যবসায়ীর স্ত্রী তা দেখে চিৎকার শুরু করতেই, দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়ে পালায় । সূত্রের খবর, 'গুলি'তে কেউ আহত হয়নি। 

রাতেই সাফাই কর্মী-সহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে দাবি, ধৃত তিনজনই আদতে ভিন রাজ্য়ের বাসিন্দা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটক ৩ জনই  ভিন রাজ্যের বাসিন্দা, দাবি পুলিশের।  

২৭ দিনের মধ্যে ৩-৩ বার শ্যুটআউট কলকাতায়? রাজ্য়ের রাজধানী শহরে বাড়ছে বন্দুকবাজের দৌরাত্ম্য? লেক অ্যাভিনিউতে লুঠপাটের চেষ্টায় শ্যুটআউটের অভিযোগে এই প্রশ্নই জোরাল হচ্ছে।  

আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন : Best Stocks To Buy: তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget