এক্সপ্লোর

Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়, 'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

Waterlogged Kolkata: জল জমা নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী খুব স্পষ্ট ভাবে জানালেন এই সমস্যার কোনও শর্টকাট সমাধান নেই। যদিও বিদেশি সাহায্য নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের কথাও বললেন তিনি।

রঞ্জিত সাউ, কলকাতা: সামান্য বৃষ্টিতেই জল জমে যায় কলকাতায়। একই সঙ্গে জল জমা রাজ্যের অন্যান্য শহরগুলোতে। জল জমে যায় আধা শহর ও পঞ্চায়েত এলাকাতেও। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বললেন বড় বাড়ি বা ফ্ল্যাট তৈরি করা নিয়ে এবার নতুন একটা আইন নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: "ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ

জল জমা নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী খুব স্পষ্ট ভাবে জানালেন এই সমস্যার কোনও শর্টকাট সমাধান নেই। দিলীপ ঘোষ বললেন, "প্রতিবছর আগস্ট সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়। আর বৃষ্টি হলেই জল জমে। দুর্দশা বাড়ে সাধারণ মানুষের। এর কোনও শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা কেন? বাকি শহর গুলোতেও এই একই অবস্থা। পুকুর ড্রেন বন্ধ করে টাকা-পয়সা দিয়ে বাড়ি করে নিয়েছে। যে পুকুরগুলোতে জল জমা হত সেই পুকুরগুলো নেই। পঞ্চায়েতে কোন আইন ছিল না সেই সুযোগ নিয়ে বড় বড় বাড়ি করে ফেলা হয়েছে। আমরা পঞ্চায়েতে নতুন আইন আনছি। যাতে এই ধরনের বদমাইশি না হয়।"

এ ছাড়াও এদিন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী অভিযোগ করেন যে বর্তমানে কিছু এলাকায় যথেচ্ছ বাড়ি করে রাস্তা আর ড্রেন আটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, "রুরাল এবং আরবান এর মাঝে একটা শব্দ চালু হয়েছে রারবান। এই এলাকায় যথেচ্ছ বাড়ি করে রাস্তা আর ড্রেন আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোন আইন ছিল না। শুধুমাত্র এক পাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে এর জন্য আইন তৈরি হয়েছে। কারণ গ্রামে এখন অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন রাজ্যের আইন স্টাডি করে একটা আইন তৈরি করেছি। সেটা সিস্টেমে দেওয়া হয়েছে। ফাইন্যান্স পর্যন্ত গেছে। খুব শীঘ্রই আমরা রুলস নিয়ে আসছি। যাতে শহরের মতোই গ্রামেও বাড়ির পারমিশন পাওয়া যায়।"

আমফান নিয়েও এদিন সরব হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যদিও তিনি বিদেশি সাহায্য নিয়ে জল জমার সমস্যার স্থায়ী সমাধানের কথাও বললেন। দিলীপ ঘোষ বললেন, "আমফানে সাত দিন রাস্তা বন্ধ ছিল সরকার কিছু করতে পারেনি। কলকাতায় বৃষ্টি হলে আর গঙ্গায় যদি বান আসে তাহলে জল জমে যায়। দু-তিন ঘন্টা ডুবে যায়। কত বছর আমরা দেখেছিলাম ভবানীপুর সহ দক্ষিণ কলকাতা কি অবস্থা হয়েছিল। কলকাতার অভিজ্ঞতা নতুন নয় ঠনঠনিয়া সহ কালীবাড়ি বিস্তীর্ণ এলাকায় জল জমে। এগুলোর স্থায়ী সমাধান করতে হবে ধীরে ধীরে প্ল্যান করে। পুরনো দিন বর্ষার আগে পরিষ্কার করতে হবে। খালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আমার মনে হয় আন্তর্জাতিক পরামর্শ নিয়ে একটা স্থায়ী সমাধান করা হোক। একটা বর্ষা কাটিয়ে দিতে পারে মানুষ কিন্তু সামনে যাতে না হয় সেই ব্যবস্থা করা উচিত।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kaustav On Bageshwar Baba: বাগেশ্বর বাবার ফতোয়াকে ঘিরে সমালোচনার ঝড়, এবার নিজের বক্তব্য স্পষ্ট করলেন কৌস্তভ
বাগেশ্বর বাবার ফতোয়াকে ঘিরে সমালোচনার ঝড়, এবার নিজের বক্তব্য স্পষ্ট করলেন কৌস্তভ
BJP News: তোলাবাজির অভিযোগে অন্ডালে দুই বিজেপি গোষ্ঠীর সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করল পুলিশ
তোলাবাজির অভিযোগে অন্ডালে দুই বিজেপি গোষ্ঠীর সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করল পুলিশ
Anubrata Mondal: 'আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করার ক্ষমতা নেই...', অভিষেকের PA গ্রেফতার প্রসঙ্গে বলছেন অনুব্রত
'আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করার ক্ষমতা নেই...', অভিষেকের PA গ্রেফতার প্রসঙ্গে বলছেন অনুব্রত
Kolkata News: জামশেদপুরে খুনের মামলায় গ্রেফতার কলকাতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার
জামশেদপুরে খুনের মামলায় গ্রেফতার কলকাতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার
Advertisement

ভিডিও

Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Humayun Kabir: ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ডে হাজিরা হুমায়ুনের
Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাসপাতালের বাইরে তো যাওয়ার কথা নয় অভিষেকের :ঋতব্রত
Highcourt on Prashant Barman: প্রশান্ত বর্মন-মামলায় কী বললেন হাইকোর্টের বিচারপতির?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget