এক্সপ্লোর

Dilip Ghosh: "ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ

Student Protest: ঝাড়খণ্ডে প্রশ্ন লিক নিয়ে ছাত্ররা আন্দোলন করছে। তাদের সেই অধিকার আছে। কিন্তু দিল্লিতে যারা নাটক করল, তাদের কিন্তু মাঠে দেখা যাচ্ছে না: দিলীপ ঘোষ

রঞ্জিত সাউ, কলকাতা: দিল্লি থেকে ঝাড়খণ্ড, এবার ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি নিশানা করলেন দিল্লিতে আন্দোলনকারীদের। যদিও ঝাড়খণ্ড নিয়ে বললেন 'ছাত্রদের আন্দোলন' -এর অধিকার আছে। এ ছাড়াও নিশানা করলেন কংগ্রেসকেও।

আরও পড়ুন: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

প্রথমে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বললেন, "ওখানে প্রশ্ন লিক নিয়ে ছাত্ররা আন্দোলন করছে। তাদের সেই অধিকার আছে। কিন্তু দিল্লিতে যারা নাটক করল, রাজনৈতিক ড্রামা হলো মন্ত্রীত্বের পদত্যাগ করানোর। তাদের কিন্তু মাঠে দেখা যাচ্ছে না! আমার মনে হয় ছাত্ররা আন্দোলন করে তাদের অধিকার আছে করতেই পারে। কিন্তু এই ছাত্র আন্দোলনের নামে যে দালাল তারা এক্সপোজ হয়ে গেল।"

তারপরই দিলীপ ঘোষের নিশানায় কংগ্রেস ও রাহুল গান্ধী। অভিযোগ করলেন বিদেশি শক্তির অঙ্গুলি হেলনে সব হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বললেন, "রাহুল গান্ধী ঝাড়খণ্ডের আন্দোলনে আসবেন হয়তো। জবাব তো দিতেই হবে। দিল্লি হোক বা ঝাড়খন্ড হোক। ছাত্রদের রাজনীতি করে যারা রুটি সেঁকেছে তাদের তো জবাব দিতেই হবে। আসলে এখানে তাদের সরকার। কোনও না কোনও ভাবে নরেন্দ্র মোদিকে টার্গেট করতে হবে। আর বিদেশি গডফাদারদের অঙ্গুলি হেলনে এবং অর্থে সবকিছু হচ্ছে। নরেন্দ্র মোদিকে টার্গেট কারো না কারো মাধ্যমে করা হচ্ছে। এখানকার মানুষ অনেক সজাগ। গণতন্ত্র আজকে নয় এখানে যুগ যুগ ধরে আছে। সেই গণতন্ত্রকে কেউ যদি ক্ষতবিক্ষত করতে চায় সাধারণ মানুষ ঢাল হয়ে দাঁড়াবে।"

অন্যদিকে দিল্লির ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নেহা বোরার অজয় কলকাতায় আসার কথা। কিন্তু অভিযোগ, তিনি নাকি কলকাতায় কোনও মঞ্চ পাননি। সেই প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বললেন, "যে নেতা-নেত্রী হয়, যার পেছনে লোক থাকে, তার মঞ্চ লাগে না। রাস্তাই তার মঞ্চ। এরা তৈরি করা নেতা তৈরি করা মঞ্চ তৈরি করা মিডিয়া দিয়ে নেতা হয়। আমরা দেখেছি কমিউনিস্টদের। জেএন ইউ তে আন্দোলন হতো, আর ওখান থেকে নিয়ে এসে এখানে প্রার্থী করা হতো। তারা কোথায় গেল আজকে। এই যে হঠাৎ ক্রিয়েটেড নেতা রাতারাতি হয়ে যায় না মানুষ তাদের স্বীকার করে না।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget