এক্সপ্লোর

Bhawanipur Clash : রাত-বিরেতে উত্তপ্ত ভবানীপুর, দুই পাড়ার সংঘর্ষে গুলি চলার অভিযোগ

গুলিতে কেউ হতাহত হননি। পুলিশ গুলি চালানোর অভিযোগ স্বীকার করেনি।  

সুদীপ্ত আচার্য, কলকাতা : রাত বিরেতে উত্তপ্ত ভবানীপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে ছড়াল অশান্তি, এমনকী চলল গুলিও ! এমনটাই খবর স্থানীয় সূত্রে। সোমবার গভীর রাতের ঘটনা। দুই পাড়ার সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে ভবানীপুর এলাকা। হাতাহাতি গড়ায় সংঘর্ষে। সেখান থেকে গুলি চলার মতোও ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ! রাতের কলকাতার প্রাণকেন্দ্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 

গুলি চালানোর অভিযোগ
পুলিশ সূত্রে খবর, আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩ জন। সংঘর্ষ চলাকালীন গুলি চালানোর অভিযোগ উঠেছে এক পক্ষের বিরুদ্ধে। অভিযোগের তির স্থানীয় যুবক ভিকি সাউ এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গভীর রাতে ভবানীপুর থানা এলাকার উড়িয়া পাড়ায় স্থানীয় যুবকদের সঙ্গে এলাকার পরিচিত মুখ ভিকি সাউয়ের অনুগামীদের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। উঠেছে গুলি চালানোর অভিযোগও। তবে গুলিতে কেউ হতাহত হননি। পুলিশ গুলি চালানোর অভিযোগ স্বীকার করেনি।  

ফের অশান্তি, মারধরের অভিযোগ 
ভবানীপুর থানার পুলিশের হস্তক্ষেপে তখনকার মত গন্ডগোল মিটে গেলেও কিছুক্ষণের মধ্যে  নন্দন রোডে ভিকি সাউয়ের অনুগামীরা আবার  চড়াও হয় বলেই অভিযোগ। তারা প্রদীপ রজক নামে এক যুবক ও মধ্যবয়স্ক এক মহিলাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি।

এরপর ওই এলাকার বাসিন্দারা কলকাতা পুলিশ হাসপাতাল সংলগ্ন বেনিনন্দন স্ট্রিটে ভিকি সাউয়ের বাড়ির কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর  ভিকি সাউ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও, এ বিষয়ে অভিযুক্ত ভিকি সাউ বা তার অনুগামীদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ ।  যদিও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। 

৭ সেপ্টেম্বর সকালের বড় খবর

১। কয়লাপাচার কাণ্ডের তদন্তে মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের তিনটি বাড়িতে সিবিআই। একযোগে চলছে তল্লাশি। একটি বাড়ির তালা খুলতে আনা হল চাবিওয়ালা।

২। কলকাতা ও আসানসোল মিলিয়ে মোট ৭টি জায়গায় সিবিআই তল্লাশি। কয়লাকাণ্ডে আলিপুরের ব্যবসায়ী প্রতীক দিওয়ানের বাড়িতেও সিবিআই।

৩। আইনজীবী মারফত ১৫ দিন সময় চাইলেও, চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে ফের তলব করল সিবিআই। আজই সিজিও কমপ্লেক্সে আসতে নির্দেশ।

৪। ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ-খুনের ঘটনায় অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ পড়ে থাকলেও, তাদের যে খুন করা হয়েছে তাই জানত না পুলিশ, খবর সূত্রের।

৫। ২ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই ছবি দিয়ে বিধাননগর কমিশনারেট ও সমস্ত থানাকে জানায় বসিরহাট জেলা পুলিশ। তাও ২ সপ্তাহ ধরে বসিরহাট মর্গে পড়ে দেহ, খবর পুলিশসূত্রে।

৬। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের চা-খাবার খাওয়ানো হয়। ২২ অগাস্ট রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন ২ কিশোরকে, খবর পুলিশ সূত্রে। 

৬। আজ নিহত মাধ্যমিক পরীক্ষার্থী অভিষেকের জন্মদিন। শোকে আকুল বাবা। কান্নায় ভেঙে পড়লেন নিহত অতনুর মা। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget