এক্সপ্লোর

Suvendu Adhikari: 'জেহাদিদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে,' হুঙ্কার শুভেন্দুর

Hazra: শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষ্যে হাজরা মোড়ের সভায় হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এ দিন তিনি আরও বলেন, ‘কয়লা-গরুপাচারকাণ্ডে যেতে হবে, কীভাবে এই সরকারকে ওল্টাতে হয় রাষ্ট্রবাদীরা জানে।

কলকাতা: ‘কাশ্মীরের মতো এখানেও জেহাদিদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। যতদিন না বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, ততদিন লড়াই চলবে। শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষ্যে হাজরা মোড়ের সভায় হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এ দিন তিনি আরও বলেন, ‘কয়লা-গরুপাচারকাণ্ডে যেতে হবে, কীভাবে এই সরকারকে ওল্টাতে হয় রাষ্ট্রবাদীরা জানে।

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shymaprasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রারও অনুমতি নিতে হয়েছে আদালত থেকে। এ নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি! বাংলায় কেন বিরোধীদের কোনও কর্মসূচিতে অনুমতি দেয় না প্রশাসন, এমনই প্রশ্ন গেরুয়া শিবিরের। উত্তর দিয়েছে তৃণমূলও। পাশাপাশি এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বিজেপি দফতরে। মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিন্হার মতো নেতারা। এ দিন রেড রোডেও পালিত হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন জেলায় জেলায় একাধিক কর্মসূচি ছিল বিজেপির।

একদিকে যখন লাগাতার বেড়ে চলা খরচে জর্জরিত সাধারণ মানুষ তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যেও বাগযুদ্ধে জড়াল বিজেপি-তৃণমূল। বুধবার ছিল বিজেপির পূর্বসুরী জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে গোলপার্ক থেকে বিশাল মিছিল করে বিজেপি। অংশ নেন শুভেন্দু অধিকারী, রাহল সিনহা-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব!

এর আগে এ দিন সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে অখিল ভারতীয় হিন্দু মহাসভা নামে এক সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে ভবানীপুরে। বিজেপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা। ক্রমেই বচসা গড়াল হাতাহাতি, ধস্তাধস্তিতে। শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। 

জনসঙ্ঘের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষ্যে এদিন ভবানীপুরে তাঁর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক ছিল বেলা ১২টা নাগাদ সেই অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। 

তার আগে, সকাল পৌনে ১১টা নাগাদ, অখিল ভারতীয় হিন্দু মহাসভার ব্যানার নিয়ে বেশকিছু লোকজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রত্যেকের হাতে ছিল এই ধরনের প্ল্যাকার্ড! সেখানে নাম না করে, শুভেন্দু অধিকারীর কড়া ভাষায় আক্রমণ করা হয়। এ ছবি সামনে আসতেই, আশেপাশে থাকা বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয়ে যান। এগিয়ে আসেন বিক্ষোভকারীদের দিকে!

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তখন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা দু’পক্ষের সমর্থকদের সরিয়ে দেয়।  শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছ অখিল ভারতীয় হিন্দু মহাসভা।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার

ভিডিও

Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget