এক্সপ্লোর

Job Seekers Agitation : খোলা আকাশের নিচে অনশনই সার, মিলল না আলোচনা-আশ্বাস, হাজরায় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

Police : অনশন-রাস্তায় নেমে প্রতিবাদ, পুলিশি ধরপাকড়, এতকিছুর পরও, কবে স্কুলে যেতে পারবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন চাকরিপ্রার্থীরা।

ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : দিন পেরোচ্ছে খোলা আকাশের নিচে। মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের (Upper Primary Job Seekers) আন্দোলন শনিবার ৫২৮ দিনে পড়ল। ইন্টারভিউয়ের (Interview) ডাক না পাওয়ার অভিযোগে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনশনে শনিবার ইতি টানলেও, কবে দাবিপূরণ হবে, তা নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন তাঁরা। অসুস্থ হয়ে পড়ায় নদিয়ার বাসিন্দা এক চাকরিপ্রার্থীকে ভর্তি করা হয় বিধাননগর হাসপাতালে।

এদিকে, দ্রুত নিয়োগ ও শূন্যপদ বৃদ্ধির দাবিতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের একাংশ। যেখানে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তিও হয়।

শনিবার, বেলা সাড়ে ১২টা নাগাদ নদিয়ার বাসিন্দা এক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর, নির্ধারিত সময় অনুযায়ী অনশন তুলে নেন চাকরিপ্রার্থীরা। পুলিশের তরফে তাদের উঠে যেতে বলা হয়। মাইকিং করে জানানো হয়, চাকরিপ্রার্থীবৃন্দদের উদ্দেশে বলা হচ্ছে, আপনারা মহামান্য হাইকোর্টের অর্ডার মেনে, বেলা ১টা পর্যন্ত এখানে অনুমতি ছিল। আপনারা অবস্থান করেছেন। এখন বেলা দেড়টা বাজছে। আপনাদের অনুরোধ করা হচ্ছে জায়গা খালি করে দেওয়ার জন্য। যার খানিক পরে তাঁরা অবস্থান তুলে নেন।

দ্রুত নিয়োগ এবং শূণ্যপদ বৃদ্ধির দাবিতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, ২০১৪-র পর থেকে আর সিট আপডেট করা হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার পরিকল্পনা ছিল চাকরিপ্রার্থীদের। সেই মতো কালীঘাট মেট্রো স্টেশন হয়ে, রাসবিহারীর দিকে এগোতেই তাঁদের আটক করে পুলিশ। 

অনশন-রাস্তায় নেমে প্রতিবাদ, পুলিশি ধরপাকড়, এতকিছুর পরও, কবে স্কুলে যেতে পারবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন চাকরিপ্রার্থীরা।                                                                                                        

আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget