এক্সপ্লোর

Kolkata News: স্বামী-স্ত্রী ভাড়া বাড়িতে বাস, মহিলাকে নৃশংসভাবে খুনে চাঞ্চল্য শহরে

Woman Death News: ম্যাট্রেসে পড়ে হাত পা বাঁধা দেহ। রক্তে ভেসে যাচ্ছে ঘর। ফের কলকাতায় হাড় হিম করা হত্য়াকাণ্ড।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ফের শহরে হাড়হিম করা হত্যাকাণ্ড। জোকার ডায়মন্ড পার্কে নৃশংসভাবে খুন করা হল মহিলাকে। স্বামী-স্ত্রী পরিচয়ে এক তরুণের সঙ্গে ভাড়া বাড়িতে উঠেছিলেন মহিলা। পরিচয়পত্র হিসাবে যে আধার কার্ড দেওয়া হয়েছিল, তা আসল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

ম্যাট্রেসে পড়ে হাত পা বাঁধা দেহ। রক্তে ভেসে যাচ্ছে ঘর। ফের কলকাতায় হাড় হিম করা হত্য়াকাণ্ড। জোকার ডায়মন্ড পার্কে উদ্ধার হল তরুণীর দেহ। রহস্য়জনকভাবে নিখোঁজ মৃতার সঙ্গী। মাত্র ৭ দিন আগে ডায়মন্ড পার্কের এই বাড়িতেই ভাড়া আসে, বছর ৩২ এর ছায়া সর্দার। সঙ্গে ছিলেন এক যুবক। নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেন তিনি।

বৃহস্পতিবার তাঁর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় বাড়িওয়ালার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। দেখেন, দরজার নীচ দিয়ে গড়িয়ে আসছে রক্ত। খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পাওয়া গেছে রক্তমাখা কাটারি। মিলেছে মদের বোতলও। পুলিশ সূত্রে দাবি, অন্তত ২ দিন আগে খুন হয়েছে বলে অনুমান। যে তরুণের সঙ্গে এসে মহিলা ঘর ভাড়া নিয়েছিলেন, এই ঘটনার পর থেকে তাঁর খোঁজ মিলছে না।

এদিকে দিনকয়েক আগে মাত্র ১০ হাজার টাকা ধার না দেওয়ায় মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন দিদি। গলফ গ্রিনে খাটের নিচ থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম, সাবির আলি (৩৮)। পুলিশ জানায়, ১০ হাজার টাকার জন্য এই খুন বলে জেরায় স্বীকার করেছেন ধৃত। গল্ফগ্রিনের রাজেন্দ্রপ্রসাদ কলোনির ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন শহরের একটি শপিং মলের কফিশপের কর্মী, বছর চল্লিশের নাফিসা খাতুন। গল্ফগ্রিন থানার কাছে চায়ের দোকান রয়েছে মায়ের। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে মাকে দোকানে খাবার দিয়ে আসেন নাফিসা। তারপর, আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। পুলিশ সূত্রে খবর, বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে আত্মীয়-পরিজনদের ফোন করেন মহিলার মা। তাঁরা এসেও খোঁজাখুঁজি শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেয় সাবিরও। পুলিশ সূত্রে খবর, যে ৩ জনকে সন্দেহ হয় বলে মহিলার মা জানান, তাঁদের মধ্যে মৃতের মামাতো ভাই সাবিরও ছিলেন। জিজ্ঞাসাবাদ শুরু হতেই খুনের কথা স্বীকার করেন নেন সাবির।

পুলিশ জানতে পেরেছে, টাকা-পয়সা নিয়ে সাবিরে সঙ্গে আগেও গন্ডগোল হয়। ওইদিন মাকে খাবার দিয়ে মহিলা বাড়ি ফেরার পর সাবির আসেন। ১০ হাজার টাকা চান। মহিলা টাকা দিতে না চাওয়ায় হাতাহাতি হয়। আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসেন দিদি। সেই ছুরি কেড়ে নিয়ে তাঁকে একাধিক কোপ মারেন সাবির। মৃত্যু নিশ্ছিত করতে শ্বাসরোধও করা হয়। তারপর খাটের তলায় দেহ ঢুকিয়ে কাজে চলে যায়।


আরও পড়ুন: Malda Police Attack: অভিযান চালানোর সময় গুলি, এবার মালদায় আক্রমণের মুখে পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget