এক্সপ্লোর

Malda Police Attack: অভিযান চালানোর সময় গুলি, এবার মালদায় আক্রমণের মুখে পুলিশ

ফের অ্য়াকশনে গিয়ে আক্রান্ত পুলিশ। ফের পুলিশকে লক্ষ্য় করে গুলি চালাল দুষ্কৃতীরা। ফের রক্ষকই আক্রমণের শিকার।

করুণাময় সিংহ, মালদা: ফের পুলিশের ওপর হামলা। এবার মালদার কালিয়াচকে অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য় করে চালানো হল গুলি। যদিও ঘটনায় আহত হননি কেউ। অন্য়দিকে, গোয়ালপোখরকাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও এক। 

ফের অ্য়াকশনে গিয়ে আক্রান্ত পুলিশ। ফের পুলিশকে লক্ষ্য় করে গুলি চালাল দুষ্কৃতীরা। ফের রক্ষকই আক্রমণের শিকার। এবার ঘটনাস্থল মালদার কালিয়াচক। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক থানার সাইলাপুর গ্রামের একটি বাগানের মধ্য়ে মজুত করা হয়েছিল কাফ সিরাপ। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় ২ বাসিন্দা বরুণ মণ্ডল এবং মিঠুন শেখকে। ধৃতদের কাছ থেকে একটি 7 mm পিস্তল ও একটি ম্য়াগাজিন, ২ রাউন্ড লাইভ কার্তুজ এবং একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

এবিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, "তৃণমূলের আশ্রিত দুষকৃতীরা পুলিশকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। এই যে ভয়াবহ অবস্থা মালদা জেলার। কাউন্সিলর খুন হচ্ছেন,তৃণমূলের অঞ্চস সভাপতি খুন হচ্ছেন। এত অস্ত্র দুষ্কৃতীরা কোথা থেকে পাচ্ছে? এটা পুলিশের কী কোনও গোয়েন্দা রিপোর্ট নেই? কোন বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে, বিহার থেকে কীভাবে অস্ত্র ঢুকছে? এগুলো সমস্ত পুলিশের কাছে তথ্য় থাকা দরকার। কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে কোনও তথ্য়ই থাকছে না। দুষকৃতীদের কাছে তথ্য় পৌঁছে যাচ্ছে। তাঁরা তৃণমূলের নিজেদের দলাদলিতে গুলি করছে, পুলিশকে গুলি করছে ভয় ভীতির কোনও ব্য়াপার নেই।''

মালদা জেলা তৃণমূল মুখপাত্র আশিস কু্ণ্ডু বলেন, "বাংলার পুলিশ নিজের জীবন বাজি রেখে কাফসিরাপের খবর পেয়ে যখন প্রায় ১০০ বোতল কাফসিরাপকে বাজেয়াপ্ত করছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। বাংলায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে আইনের শাসন আছে বলে পুলিশ এভাবে চিরুনি তল্লাশি চালিয়ে এভাবে সমস্ত ধরণের অপরাধীদেরকে গ্রেফতার করছে। আর বিজেপি নিজেদের মধ্য়ে এই সমালোচনা করে বাংলাকে ভারতের রাজনৈতিক মানচিত্রে ছোট করছে।''

অন্য়দিকে উত্তর দিনাজপুরের গোয়লপোখরে পুলিশকে গুলি করার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ডালখোলা থানার পাতনোর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে গোয়লপোখর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হবিবুর রহমান। তাঁর বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর এলাকায়। অভিযোগ, পুলিশের এনকাউন্টারে নিহত পলাতক বন্দি সাজ্জাক আলমের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া এবং পালানোর জন্য় মোটরবাইকের ব্য়বস্থা করতে টাকা জোগাড় করেছিেলন হবিবুর ।

আরও পড়ুন: Ferry Service Disruption: ঘন কুয়াশার দাপট, কাটোয়ায় বন্ধ ফেরি পরিষেবা; ভোগান্তি যাত্রীদের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget