এক্সপ্লোর

Kolkata Fire: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ! কাঁকুড়গাছিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় স্থানীয়রা

Kankurgachi Fire: অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন, বিরাট বিস্ফোরণ

কলকাতা: নিউটাউনের পর কাঁকুড়গাছি, শহরে জোড়া অগ্নিকাণ্ড। মানিকতলা থানা এলাকার ঘোষবাগান লেনে আগুন। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডের জেরে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। কয়েক কিলোমিটার দূর থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

নিউটাউনের ঘুনি ঝুপড়ির পর এবার মানিকতলা কাঁকুড়গাছির গো়ডাউনে আগুন। গভীর রাতে মানিকতলা থানা এলাকার ঘোষবাগান লেনে অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে মুহুর্মুহু সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। 

দমকলের অন্তত ১৫টি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। রাতেই ঘটনাস্থলে যায় মানিকতলা থানার পুলিশ। উপস্থিত ছিলেন মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে-ও। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ, একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে প্রথম আগুন লাগে। পাশে থাকা প্লাস্টিকের স্ক্র্যাপের গোডাউন সহ একাধিক গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে চুরমার হয়ে গেছে বাড়ির কাচের জানালা। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন প্রচুর মানুষ।

এদিকে, বুধবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল নিউটাউনের ঘুনি বস্তির বেশিরভাগ অংশ। শীতের রাতে গৃহহীন হয়ে পড়লেন কয়েকশো মানুষ। অনেকেই আবার দাবি করেছেন, এইসব ঝুপড়িতে বসবাসকারী বহু বাসিন্দাই ছিলেন বাংলাদেশি। দমকলের ২০টি ইঞ্জিন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তার কারণে প্রথম আধঘণ্টা যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। 

গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, '২০০-র মতো ঘর পুড়ে গেছে, কোনও লোক মারা যায়নি, আহতও হয়নি, এটা আমাদের সৌভাগ্য, এখানে ভাল করে তদন্ত হবে, কাল ফরেন্সিক হবে, বিধায়ক আছে, তাঁরা করেছেন'।

গরিব মানুষগুলোর সর্বস্ব ছিল এই ঝুপড়ি। মাথার উপরের ছাদের সঙ্গে ছাই হয়ে গেছে পরনের কাপড়, প্রয়োজনীয় নথি, টাকা পয়সাও। শীতের রাতে ঘুনি বস্তি জুড়ে শুধুই হাহাকার। এক বাসিন্দা বলেন, 'স্থানীয় লোকের জায়গা, ভাড়া দিয়ে রেখেছিল, আমার পাশের রাষ্ট্র, নাম বলছি না, সেই রাষ্ট্র থেকে আসা লোক, তারা এখানে বাইরে থেকে কাগজ, আবর্জনা, কুড়িয়ে এনে জমা করে, তারা পরিকল্পনাহীনভাবে চলাফেরা করে, তাদের দ্বারা আজ এই আগুন লেগেছে, এই নিয়ে ৩ বার আগুন লাগল। স্থানীয় লোকেরা আতঙ্কে ভুগছে, যারা ব্যবসা করায় তারা বুক ফুলিয়ে ঘুরছে, আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের আক্রমণ করা চেষ্টা করে। '   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget