এক্সপ্লোর

SLST: পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তির দাবি, SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের ধুন্ধুমার করুণাময়ীতে

টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।SLST চাকরিপ্রার্থীদের অভিযোগ, ৬ বছর ধরে কোনও পরীক্ষা হয়নি। তাই নতুন করে পরীক্ষার নেওয়ার দাবিতে এদিন SSC ভবন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীরা।

ব্রতদীপ ভট্টাচার্য: পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের আটক করে পুলিশ। টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।SLST চাকরিপ্রার্থীদের অভিযোগ, ৬ বছর ধরে কোনও পরীক্ষা হয়নি। তাই নতুন করে পরীক্ষার নেওয়ার দাবিতে এদিন SSC ভবন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা করুণাময়ীতে জড়ো হতেই তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে বলে পুলিশের দাবি। 

TET চাকরিপ্রার্থীদের ধুন্ধুমার: কিছুদিন আগেও ২০১৪ প্রাইমারি টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন সকাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। অভিযোগ পুলিশি বাধা অগ্রাহ্য করে ছুটতে শুরু করলে শুরু হয় পুলিশি ধরপাকড়।

এদিকে তীব্র দাবদাহের মধ্যেই করুণাময়ী মোড়ে (Karunamoyee) দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তবে কেউই চিকিৎসার জন্য যেতে চাননি। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, প্রাপ্য না মিললে বিক্ষোভ জারি রাখবেন তাঁরা।  

 এরপরেই করুণাময়ীতে অনশন-আন্দোলন শুরু করেন প্রার্থীরা। রাতে এসে পুলিশি অভিযানে আন্দোলন তুলে দেওয়া হয়। এই ঘটনার পরই বেশ কয়েকজনকে তুলে নিয়ে অন্যত্র ছেড়ে দেয় পুলিশ। এরপরেই ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনই অভিযোগ তোলেন ২০১৪-র টেট (TET) উত্তীর্ণরা। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ। গভীর রাতে পুলিশি অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার বেঁধে যায় সেখানে। 

ভোররাতে আটক চাকরিপ্রার্থীদের (Job Seekers) পুলিশ বাসে করে এনে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দেয়। তবে এ সব কিছুর পরও পিছু হটতে নারাজ ছিল তাঁরা। আজ ভোরেই ২০১৪-র টেট উত্তীর্ণদের একাংশ শিয়ালদা স্টেশন চত্বর থেকে ফিরে যান ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের অবস্থান মঞ্চে। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে আন্দোলনকারী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, পুলিশ কীভাবে মহিলা আন্দোলনকারীদের ভোররাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দিল? তাঁদের নিরাপত্তা দেখবে কে ?

২০১৭’র চাকরিপ্রার্থীদেরও তুলে দেয় পুলিশ-

অন্যদিকে, সল্টলেকে ১০ নম্বর ট্যাঙ্কের কাছে অবস্থান করছিলেন ২০১৭’র চাকরিপ্রার্থীরা। গতকাল রাত ২টোর সময় সেখানেও চলে পুলিশি অভিযান। কয়েকজনকে বুঝিয়ে গাড়িতে তোলা হয়। বাকিদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। এরপর রাতেই তাঁদের নিয়ে এসে ধর্মতলা বাস টার্মিনাস, শিয়ালদা স্টেশন ও হাওড়া স্টেশনে ছেড়ে দেয় পুলিশ। মহিলা আন্দোলনকারীদের নিরাপত্তার বিষয়টি না ভেবে পুলিশ কীভাবে অত রাতে তাঁদের স্টেশনে, বাস টার্মিনাসে ছেড়ে দিল, সেই প্রশ্ন তুলেছেন ২০১৭’র চাকরিপ্রার্থীরা।

সামগ্রিক এই ঘটনার কড়া নিন্দা করে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটারে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget