এক্সপ্লোর

Kolkata School Student : বাস-বিভ্রাট নাকি কর্তব্যে গাফিলতি! অবশেষে উৎকণ্ঠা কাটিয়ে খোঁজ মিলল পড়ুয়াদের

স্কুল থেকে বেরিয়ে দীর্ঘ সময়ের জন্য কীভাবে নিখোঁজ হয়ে গেল পড়ুয়ারা? পাশাপাশি কীভাবে বাস চালকদের ফোন এভাবে পরিষেবা সীমার বাইরে ছিল, সেই নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।

আবীর দত্ত ও সৌমিত্র রায়, কলকাতা : কয়েক ঘণ্টার চরম উৎকণ্ঠার শেষে অবশেষে স্বস্তি। খোঁজ মিলল মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের নিখোঁজ পড়ুয়াদের। মাঝে গোটা সময়টা কোনও তথ্য না জানানোর পর পড়ুয়ারা তাদের বাড়ি ফিরেছে বলে জানানো হয়েছে স্কুলের তরফে। মাঝে যাবতীয় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হিসেবে জানানো হল বাস-বিভ্রাট!

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য

স্কুলের পড়ুয়ারা তাদের নির্দিষ্ট বাসে না ওঠে অন্য বাসে উঠে পড়েছিল। আর তার জেরেই তৈরি হয়েছিল যাবতীয় সমস্যা। বাচ্চারা কোন বাসে যাওয়া-আসা করে, সেটা বলতে না পারাতেই বিভ্রান্তি বলে বক্তব্য স্কুল কর্তৃপক্ষের। আর বাস চালকদের ফোন বন্ধ থাকার কারণ হিসেবে স্কুলের তরফে জানানো হয়েছে, সমস্ত অভিভাবকরা একসঙ্গে ফোন করার জেরে বন্ধ হয়ে গিয়েছিল বাস চালকদের ফোন।

প্রশ্ন থেকেই যাচ্ছে

স্কুলে আসা থেকে বাড়ি ফেরা পর্যন্ত পড়ুয়াদের নিরাপত্তা থেকে সমস্ত দিক দেখা স্কুলের কর্তব্য। তাহলে এভাবে স্কুল থেকে বেরিয়ে দীর্ঘ সময়ের জন্য কীভাবে নিখোঁজ হয়ে গেল পড়ুয়ারা? পাশাপাশি কীভাবে বাস চালকদের ফোন এভাবে পরিষেবা সীমার বাইরে ছিল, সেই নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। স্কুলের বক্তব্য, স্কুলের বাচ্চাদের যাওয়া-আসার জন্য অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়া রয়েছে।

ঠিক কী হয়েছিল

অভিযোগ, ছুটির পর ৩টি বাসে করে স্কুল থেকে বেরোয় পড়ুয়ারা। অভিভাবকদের (guardian) দাবি বাচ্চারা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। তা না হওয়ায় অভিভাবকরা স্কুলে খোঁজ নেন। তখন জানানো হয় বাস বেরিয়ে গেছে স্কুল ছেড়ে। এরপর স্কুল বাস চালকদের ফোন করা হলে তাদের প্রত্যেকের ফোন স্যুইচড অফ (switched off) পাওয়া যায়। বাড়ি ফেরেনি কোনও পড়ুয়া এমনটাই দাবি অভিভাবকদের। এরপর স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কয়েক ঘণ্টা ধরে চরম উৎকণ্টার পরিস্থিতির পর স্কুলের তরফে জানানো হয় বাড়ি পৌঁছে গিয়েছে বাচ্চারা।

আরও পড়ুন- স্কুল ছুটির পর 'উধাও' পড়ুয়ারা, সল্টলেক শিক্ষা নিকেতনের ঘটনায় ছড়াল চাঞ্চল্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget