এক্সপ্লোর

Kolkata: স্কুল ছুটির পর 'উধাও' পড়ুয়ারা, সল্ট লেক শিক্ষা নিকেতনের ঘটনায় ছড়াল চাঞ্চল্য

Kolkata Students 'Missing': অভিযোগ, ছুটির পর ৩টি বাসে করে স্কুল থেকে বেরিয়েছে পড়ুয়ারা। স্কুল বাস চালকদের প্রত্যেকের ফোন স্যুইচড অফ।

আবীর দত্ত, কলকাতা: চাঞ্চল্যকর ঘটনা। মহিষবাথানে সল্ট লেক শিক্ষা নিকেতন (Salt Lake Shiksha Niketan) স্কুলের পড়ুয়ারা নিখোঁজ (Missing)। আজ শুক্রবার, করোনা কালের (Covid period) পর আজই প্রথম স্কুল খুলেছে। প্রথমে মনে করা হয় বেলা ১২টায় স্কুল ছুটি হয়েছে পড়ুয়াদের। তবে অভিভাবকদের দাবি আজ ১১টা বেজে ১৫ মিনিটে স্কুল ছুটি হয়ে যায়।

ঠিক কী হয়েছে? 

অভিযোগ, ছুটির পর ৩টি বাসে করে স্কুল থেকে বেরিয়েছে পড়ুয়ারা। অভিভাবকদের (guardian) দাবি বাচ্চারা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। তা না হওয়ায় অভিভাবকরা স্কুলে খোঁজ নেন। তখন জানানো হয় বাস বেরিয়ে গেছে।

এরপর স্কুল বাস চালকদের ফোন করা হলে তাদের প্রত্যেকের ফোন স্যুইচড অফ (switched off) পাওয়া যায়। বাড়ি ফেরেনি কোনও পড়ুয়া এমনটাই দাবি অভিভাবকদের। এরপর স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ঘটনাস্থলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ পৌঁছয়। বাসে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি (class 1-8) পর্যন্ত পড়ুয়ারা ছিল। করোনাকালের পর আজই প্রথম খুলেছে এই স্কুল। প্রত্যেকদিনের মতো স্কুলবাসে করে স্কুলে যায় পড়ুয়ারা। নিয়ম করে বাসে ওঠেও। কিন্তু তারা সময়ে বাড়ি না পৌঁছনোয় ভয়ে সন্ত্রস্ত অভিভাবকরা। 

আরও পড়ুন: Asansol By Election: বহিরাগত প্রসঙ্গে ফের মুখোমুখি তরজা, সায়নীর জন্মের শংসাপত্র চাইলেন অগ্নিমিত্রা

অভিভাবকদের দাবি, স্কুলে পৌঁছনো থেকে স্কুল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরোটাই স্কুলের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব বা সেই ব্যাপারে কোনও কথাই স্কুল কর্তৃপক্ষ কিছুই বলতে পারেনি। ফলে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাচ্চারা কোথায় গেল? কারা নিয়ে গেল? কেন কাউকে ফোনে পাওয়া যায়নি? একাধিক প্রশ্ন উঠে আসতে থাকে। গোটা বিষয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে।

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget