এক্সপ্লোর

Kolkata Metro: চিংড়িঘাটায় জোরকদমে চলছে ভায়াডাক্টের কাজ, সোমবারই মুক্তি এত দিনের সমস্যা থেকে!

Chingrighata Viaduct Work: মাত্র ৩৫৬ মিটারের জন্য নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো যোগাযোগ আটকে ছিল। এতদিন মেট্রো চলত নিউ গড়িয়া থেকে বেলেঘাটা স্টেশনের মধ্যে।

কলকাতা: যুদ্ধকালীন তৎপরতায় চলছে চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ। গত শুক্রবার, ২২ মে রাত ৮টা থেকে চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে। মেট্রোর তরফে জানা গিয়েছে, ২৫ মে সকাল ৮টা পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের কাজ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে প্রথম দফার কাজ। অন্যদিকে, দ্বিতীয় দফার কাজের জন্য যান নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। মনে করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে চিংড়িঘাটায় মেট্রোর পিলারের ওপর গার্ডার বসানোর কাজ। উল্লেখ্য, প্রথম দফায় ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের ওপর গার্ডার বসানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।     

আরও পড়ুন: 'হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্য়মে নিয়োগ নয়', রোজগার মেলা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মাত্র ৩৫৬ মিটারের জন্য নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো যোগাযোগ আটকে ছিল। এতদিন মেট্রো চলত নিউ গড়িয়া থেকে বেলেঘাটার মধ্যে। কিন্তু চিংড়িঘাটার মোড়ের মাত্র ৩৫৬ মিটার বাকি থাক কাজ মিটে গেলেই মেট্রো চলাচল করতে পারবে সেক্টর ফাইভ পর্যন্ত। আর বাইপাসের উপর নব নির্মিত এই মেট্রো লাইন যা বেলেঘাটা স্টেশনকে যুক্ত করতে চলেছে চিংড়িঘাটা স্টেশনের সঙ্গে।     

এর মধ্যে বাইপাসের দুই দিকে দুটো ও মাঝে একটা পিলারের উপরে গার্ডার বসানোর কাজ নিয়ে এতদিন সমস্যা ছিল। কিন্তু এর মধ্যে প্রথম দফায় ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের ওপর গার্ডার বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে গত সপ্তাহে। চলতি সপ্তাহে ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের উপর গার্ডার বসানোর কাজ চলছে। ইতিমধ্যেই দুই পিলারের উপর ক্রেন সেট করা হয়েছে। নীচে থেকে সেই ক্রেন গার্ডারের অংশগুলো উপরে তুলছে ও জায়গায় সেট করছে।     

আরও পড়ুন: ডোমকলে অভিযুক্ত আজমত শেখকে ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ

দ্বিতীয় দফার কাজের জন্য ইতিমধ্যেই চিংড়িঘাটায় গাড়ি চলাচলের রাস্তাতেও কিছু বদল করা হয়েছে। সল্টলেক স্টেডিয়ামের দিক থেকে যে সব গাড়ি মেট্রোপলিটন বা সাইন্স সিটি যাচ্ছে সেগুলোকে গত সপ্তাহে যে রাস্তা বন্ধ ছিল অর্থাৎ আসার দিকের রাস্তা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আর যে গাড়িগুলো সাইন্স সিটির দিক থেকে বেলেঘাটা আসছে, সেগুলোকে মেট্রোপলিটনের পাশ দিয়ে বের করে দেওয়া হচ্ছে বেলেঘাটার দিকে।     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget