এক্সপ্লোর

Kolkata Metro : কলকাতা মেট্রোয় চড়তে মানতে হবে কী কী নিয়ম ? সফরে সর্বোচ্চ কত ওজনের মালে ছাড় ?

Metro News : নিয়মভঙ্গ করলে সেক্ষেত্রে কড়া শাস্তি মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে মেট্রোর তরফে।

কলকাতা : স্বস্তির ও আরামদায়ক সফরের অন্য নাম মেট্রো যাত্রা। স্কুল, কলেজ থেকে অফিস বা সাধারণ আউটিং, মেট্রো সফর পছন্দ প্রায় সকলেরই। কিন্তু সেখানে যাত্রার ক্ষেত্রে রয়েছে কিছু বিধি-নিষেধ। কলকাতা মেট্রোয় (Kolkata Metro) চড়তে মানতে হবে কী কী নিয়ম?

কলকাতা মেট্রোয় ব্যাগ, টিফিন বক্স থেকে ছাতা বা ব্যক্তিগত ব্যবহারের ওয়াকিং স্টিক নিয়ে ওঠা যায়। তবে সর্বোচ্চ কত ওজন নিয়ে ওঠা যায় মেট্রোয় ? কলকাতা মেট্রোর ওয়েবসাইট জানাচ্ছে, সর্বোচ্চ ১০ কিলোগ্রাম ওজনের ব্যাগ নিয়ে সওয়ারিতে ছাড় রয়েছে। যদিও বড় ব্যাগ নিয়ে ওঠার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। সেক্ষেত্রে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের ছাড়ের ওপরই নির্ভর করে গোটাটাই।

এদিকে, মেট্রোয় অনেক জিনিস নিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। সফর আরামদায়ক রাখতে বারণ অনেক জিনিসেই। কলকাতা মেট্রোয় কোনও মৃত পশু বা পাখি নিয়ে ওঠা যায় না। মৃতদেহ বহনের জন্যও মেট্রো ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। তেল, অ্যাসিড, কোনও রকম দাহ্য পদার্থ, বাজি বা বিস্ফোরক নিয়ে ওঠায় নিষেধ কলকাতা মেট্রোয়। নিয়মভঙ্গ করলে সেক্ষেত্রে কড়া শাস্তি মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে মেট্রোর তরফে।

কলকাতা মেট্রোয় সফরের ক্ষেত্রে স্মার্ট কার্ড বা টিকিট (টোকেন) ছাড়া ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সফর শেষে অটোমেটেড গেটে টোকেন জমা দেওয়া না গেলে নির্দিষ্ট স্থানে তা জমা করার কথাও বলা রয়েছে সফরকারীদের জন্য। মেট্রো সফরকালে কোনওরকম নেশার দ্রব্য খাওয়াতেও নিষেধাজ্ঞা রয়েছে। থুথু, পানের পিক, গুটখা খেয়ে তা মেট্রো এলাকার মধ্যে ফেললে জরিমানা করা হতে পারে বলেই জানানো রয়েছে কলকাতা মেট্রোর তরফে। সফরকালের সময় বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গা ছাড়া ফেললে বা মোবাইল ফোনে ছবি তুললেও জরিমানার নিদান রয়েছে কলকাতা মেট্রোয়।

                                                                                  

আরও পড়ুন- জাতিগত শংসাপত্র নেই ? কী কী নথি দিয়ে আবেদন করতে হবে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.১১.২৬): 'নভেম্বরেই টাকা ফেরান', আবাসের অযোগ্য প্রাপকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | মমতার ভাই বাবুনের DP-তে শুভেন্দু
Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget