এক্সপ্লোর

Kolkata Metro Services: বারবার বিপর্যয় থেকে শিক্ষা, বউবাজার এলাকায় পাতালে এই পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

Metro Services: ২০১৯-এর ৩১ অগাস্ট এই সুড়ঙ্গেই জল ও কাদা ঢুকে যাওয়ার বিপর্যয় ঘটেছিল। বড় বড় ফাটল দেখা দিয়েছিল বহু বাড়িতে। ধসে পড়েছিল অনেক বাড়ি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বারবার বিপর্যয় থেকে অবশেষে শিক্ষা নিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। বউবাজার এলাকায় পাতালে কংক্রিটের সুড়ঙ্গে বসানো হচ্ছে লোহার পাত। একটি সুড়ঙ্গে ১০৮ মিটার ও অন্য সুড়ঙ্গে ৯২ মিটার লোহার পাত বসানো হচ্ছে। 

২০১৯-এর ৩১ অগাস্ট, ২০২২-এর ১১ মে... তারপর চলতি বছরের সেপ্টেম্বর। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য, এইভাবে বারবার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার। যে আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। প্রশ্নের মুখে পড়ে যায় মেট্রো প্রকল্পের একাংশের ভবিষ্যৎ। আর এই প্রেক্ষাপটেই আগামীদিনে কোনওরকম বিপদ এড়াতে বউবাজার এলাকায়, কংক্রিটের সুড়ঙ্গের মধ্যেই বসানো হচ্ছে লোহার পাত।

KMRCL সূত্রে খবর, মাটির নীচে একটি সুড়ঙ্গে ১০৮ মিটার ও অন্য সুড়ঙ্গে ৯২ মিটার লোহার পাত বসানো হচ্ছে।

ITD কর্তা রূপক সরকার বলেন, '২টো টানেলে ১০০ শতাংশ সম্পূর্ণ করতে পেরেছি। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সমীক্ষা করি। যে, কোথাও কোনো সমস্যা রয়ে গেছে কি না। তাও কোথাও অল্প সন্দেহ থাকলেই, সেখানে আমরা ভেতর থেকে টানেলের মধ্যে স্টিল প্লেট দিয়ে বিশেষভাবে তৈরি করা রিং সেই জায়গায় লাগিয়ে দিচ্ছি। '  

২০১৯-এর ৩১ অগাস্ট এই সুড়ঙ্গেই জল ও কাদা ঢুকে যাওয়ার বিপর্যয় ঘটেছিল। বড় বড় ফাটল দেখা দিয়েছিল বহু বাড়িতে। ধসে পড়েছিল অনেক বাড়ি। এরপর গত সেপ্টেম্বর মাসেও, নির্মীয়মাণ টানেলের একাংশের দেওয়াল ফেটে জল ঢুকতে শুরু করায়, ফের ব্যাহত হয় কাজ। আতঙ্ক দেখা দেয় এলাকাবাসীর মধ্যে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই, কংক্রিটের সুড়ঙ্গে বসানো হচ্ছে লোহার পাত।

গত শনিবার সেই কাজ খতিয়ে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার - পি উদয় রেড্ডি। এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর CPRO কৌশিক মিত্র বলেন, "উনি বৌবাজার টানেল পরিদর্শন করেছেন। সেখানে আমাদের বারবার সমস্যা হচ্ছিল। বিশেষজ্ঞদের দল নিয়ে সেখানটা তিনি পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা এই কংক্রিটের টানেলের নীচে আয়রন টানেল আমরা বসাচ্ছি। যাতে এবার থেকে আমাদের এসপ্ল্যানেড থেকে শিয়ালদা ট্রেন চলাচল খুব দ্রুত আমরা শুরু করতে পারি।"    

মেট্রো সূত্রে খবর, ৩-৪ মাসের মধ্যে বউবাজারে সুড়ঙ্গের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget