এই জায়গা থেকে মেট্রো ফের ঢুকবে পাতালে, দরকার যান নিয়ন্ত্রণ, বিমানবন্দরের কাছে মেট্রোর কাজ নিয়ে নতুন জটিলতা!
এয়ারপোর্টের কাছে ওই অংশে অফিস টাইমে ঘণ্টায় ২ হাজার ৬৪৯ টি গাড়ি যাতায়াত করে। পুলিশের বক্তব্য, এত গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। এবার, বিমানবন্দরের কাছে মেট্রোর কাজ নিয়ে তৈরি হল নতুন জটিলতা! কলকাতা মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৩১ কিমি দীর্ঘ অরেঞ্জ লাইনের শেষ ৯০০ মিটার লাইন যাবে পাতালপথে।
মাটির নীচে টানেল তৈরি করতে সাহায্য নেওয়া হবে পুশ বক্স মেথডের। যার ফলে, বিমানবন্দরের কাছে ১৩৫ মিটার রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে হবে। RVNL-এর সমীক্ষা অনুযায়ী, এয়ারপোর্টের কাছে ওই অংশে অফিস টাইমে ঘণ্টায় ২ হাজার ৬৪৯ টি গাড়ি যাতায়াত করে। পুলিশের বক্তব্য, এত গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন।
এবিষয়ে বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার পোর্ট আড়াই নম্বর গেটের কাছে মেট্রোর কাজ নিয়ে বিধাননগর কমিশনারেট আগামী দু-তিন দিনের মধ্যে একটা সার্ভে করবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায়, চিংড়িIঘাাটায় আটকে রয়েছে ওই রুটের ৩৬৬ মিটার অংশের কাজ। জল গড়িয়েছে হাইকোর্ট পর্য়ন্ত।
গত ২৩ ডিসেম্বরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চ নির্দেশ দেয়, ১৫ ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে ৩ রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার।
কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা ৬ জানুয়ারির মধ্যে RVNL কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে তৈরি হল নতুন জটিলতা।
Before You Go
CM Suvendu Adhikari: "সকলের মঙ্গল হোক", Mahalaya-র দিন পোস্ট মুখ্যমন্ত্রীর | BJP | ABP Ananda





















