এক্সপ্লোর

Kolkata Metro: পুজোর মুখে ফের মেট্রোয় ঝাঁপ ! বন্ধ এই অংশের পরিষেবা

Kolkata Metro Rail Service Problem: পুজোর মুখে ফের মেট্রোয় ঝাঁপ, ভোগান্তিতে এই অংশের যাত্রীরা

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পুজোর মুখে ফের মেট্রোয় ঝাঁপ। যতীন দাস পার্কের আপ লাইনে ঝাঁপ এক ব্যক্তির। ঘটনার জেরে বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান মেট্রো পরিষেবা। ময়দান থেকে দক্ষিণেশ্বর ও টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলছে। 

আরও পড়ুন, পুজো উদ্বোধনে এসে পরিবর্তনের ডাক অমিত শাহের, 'বাংলায় এমন সরকার হোক..'

প্যান্ডেল হপিং-এর জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে রেল। পুজোর ভিড় সামাল দিতে চলবে স্পেশাল মেট্রোও। ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল- চারটি রুটেই মিলবে স্পেশাল মেট্রো পরিষেবা। কলকাতার পুজো দেখতে আসার জন্য, জেলার মানুষের ভরসা ট্রেন এবং মেট্রো। পুজোর কটা দিন অতিরিক্ত চাপ থাকে শিয়ালদা স্টেশনে। এই বিপুল চাপ সামলাতে এবার একগুচ্ছ বন্দোবস্ত করছে রেল। পুজোয় ২ ভাগে মোট ৪ দিন ৩১ টি পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। পঞ্চমী, ষষ্ঠী এবং নবমী, দশমী বাড়তি ট্রেন চালাবে রেল। এই ৪ দিন শিয়ালদা মেন ও উত্তর শাখা মিলে চলবে মোট ১৯ টি স্পেশাল ট্রেন। 

শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে ১২ টি পুজো স্পেশাল। শিয়ালদা স্টেশনে ভিড় সামাল দিতে খোলা হচ্ছে বেরনোর নতুন গেট। নাম দেওয়া হয়েছে প্রফুল্ল দ্বার। ১ নম্বর ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আসা যাত্রীরা এই গেট দিয়ে বেরতে পারবেন। খোলা হচ্ছে নতুন ৯ টি টিকিট কাউন্টার। সাধারণ যাত্রীদের জন্য ৭ টি, শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য ১ টি, ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য ১ টি কাউন্টার খোলা হচ্ছে। রাখা হবে ৩টি বাড়তি টিকিট ভেন্ডিং মেশিন। এরই সঙ্গে থাকছে QR কোড স্ক্যান করে টিকিট কাটার ব্যবস্থাও। উৎসবের ভিড় সামাল দিতে দমদম স্টেশনেও খোলা হচ্ছে নতুন ৩টি টিকিট কাউন্টার। যার মধ্যে ১ টি কাউন্টার থাকবে শুধুমাত্র বিশেষভাবে সক্ষমদের জন্য। 
 
এদিকে পুজোর ভিড় সামাল দিতে চলবে স্পেশাল মেট্রোও। ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল। চারটি রুটেই মিলবে স্পেশাল মেট্রো পরিষেবা। পঞ্চমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা মিলবে সকাল ৮ টা থেকে রাত ১১ টা অবধি।ষষ্ঠীতে মেট্রো চলবে সকাল ৯ টা থেকে। শেষ মেট্রো ছাড়বে রাত ১১ টায়। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১ টায়। ভোর চারটে পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। দশমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১ টায়। পরিষেবা মিলবে রাত ১১ টা পর্যন্ত। তবে ২ টি মেট্রো চলাচলের মাঝের ব্যবধান হবে আলাদা আলাদা।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget