এক্সপ্লোর

Kolkata Neurosciences Institute: একমাসও হয়নি মারা গিয়েছেন স্ত্রী, ছেলেকে দেখেও মন গলেনি, সুজিতের এমন পরিণতির কারণ ঠিক কী!

Kolkata News: কী কারণে এমন ঘটনা ঘটালেন সুজিত? কোত্থেকে এমন দুর্বুদ্ধি মাথায় এল তাঁর? মানসিক হতাশা থেকেই কি এমন বিপজ্জনক চিন্তা মাথায় খেলে যায় তাঁর?

কলকাতা: পাঁচ, দশ মিনিট নয়, প্রায় দু'ঘণ্টা ধরে চোখের সামনে রুদ্ধশ্বাস টানাপোড়েন। হাসপাতাল কর্মী থেকে দমকল এবং সর্বোপরি বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সকলেই। কিন্তু তার পরেও নিরাপদে উদ্ধার করা যায়নি মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এ (Kolkata Neurosciences Institute) ভর্তি রোগী সুজিত অধিকারীকে। ৮ তলার কার্নিশ ধরে ঝুলে থাকার পর শেষমেশ হাত ফস্কে নিচে পড়ে যান তিনি (Patient Falls Down)। এই মুহূর্তে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

কার্নিশ ধরে কেন ঝুলতে গেলেন সুজিত অধিকারী!

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে চুুলচেরা বিশ্লেষণের মধ্যেই উঠে আসছে বেশ  কিছু প্রশ্ন, যেমন কী কারণে এমন ঘটনা ঘটালেন সুজিত? কোত্থেকে এমন দুর্বুদ্ধি মাথায় এল তাঁর? মানসিক হতাশা থেকেই কি এমন বিপজ্জনক চিন্তা মাথায় খেলে যায় তাঁর? সঠিক উত্তর না মিললেও, সুজিতের জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনা তাঁকে এমন বিপদের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবার বলতে বাড়িতে রয়েছেন সুজিতের ৮৭ বছরের ঠাকুমা, ৯ এবং ২.৫ বছরের দুই ছেলে। লোহার ছাঁটের ব্যবসা করতেন সুজিত। ২০-২৫ দিন আগে তাঁর স্ত্রী রিয়া অধিকারী মারা যান। মৃত্যুর মাস দুয়েক আগে কিডনির সমস্যা ধরা পড়ে তাঁর। স্ত্রীর চিকিৎসা করাতে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়ে যায় সুজিতের। ধারদেনা করে সেই টাকা জোগাড় করেছিলেন তিনি। তাতেও বাঁচাতে পারেননি স্ত্রীকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন: Kolkata Neurosciences Institute : ৮ তলার কার্নিস থেকে হাত ফসকে নিচে পড়ে গেলেন রোগী

স্ত্রীর মৃত্যুর পর থেকেই সুজিত হতাশায় ডুবে যান বলে জানা গিয়েছে। মাঝে মাঝে খিঁচ ধরত বলেও জানা গিয়েছে। গত ২৩ জুন বাড়ির শৌচাগারে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞান হয়ে যান। তার পর মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এ আনা হয় (Kolkata News)। 

এ দিন কাণ্ড শুনে সুজিতের বড় ছেলেকে সঙ্গে নিয়ে কার্নিশের নিচে হাজির হন তাঁর ঠাকুমা, যাতে ছেলেকে দেখে মায়া হয়, কার্নিশ থেকে নেমে আসেন সুজিত। কিন্তু যা ভয় করেছিলেন, শেষমেশ তাই ঘটল। 

অবসাদ থেকেই বিপজ্জনক পদক্ষেপ!

সুজিতের ঠাকুমা জানিয়েছেন, ছোটবেলাতেই মাকে হারান সুজিত। বাবা তার পর নিরুদ্ধে হয়ে যান। ঠাকুমার কাছেই বেড়ে ওঠা। স্ত্রীর মৃত্যুর পরই পাল্টে অবস্থার অবনতি হতে শুরু করে সুজিতের। স্ত্রীর মৃত্যুর পর পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের দিকে সুজিত তাকিয়ে থাকতেন বলেও জানিয়েছেন তাঁর ঠাকুমা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget