এক্সপ্লোর

Bony Sengupta: ফিল্মের সূত্রেই আলাপ কুন্তলের সঙ্গে ! মুখ খুললেন বনির মা

Bony Mother on Kuntal Ghosh: ইডি-র দাবি অনুযায়ী কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। আর সেই ইস্যুতেই মুখ খুললেন বনির মা, কী বললেন তিনি ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ইস্যুতে ইতিমধ্যেই উঠে আসছে একের পর এক নতুন চরিত্র। ইতিমধ্যেই অভিনেতা বনি সেনগুপ্তকে (Bony Sengupta) জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED)। ইডি-র দাবি অনুযায়ী কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। আর সেই ইস্যুতেই এবিপি-র কাছে একান্ত সাক্ষাৎকার দিলেন বনির মা (Bony Mother)। 

বনির মা বলেন, '২০১৭ সালে কুন্তল ঘোষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তখন বনিকে দিয়ে ছবি করাবেন বলে, কুন্তল ঘোষ একজন প্রোডিউসার হিসেবে এসেছিলেন।' এরপরে দুটি ছবির অ্যাডভান্সের প্রসঙ্গ উঠতেই বনি মায়ের কথায়, 'টাকাটা আমাদের হোয়াইটে দিতে হবে।'নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের সঙ্গে লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই সূত্রেই ইডির জিজ্ঞাসাবাদ। কুন্তল-যোগের অভিযোগে ইতিমধ্যেই এবিপি-কে এক্সক্লুসিভ ইন্টারভিউতে বনি সেনগুপ্ত জানিয়েছেন,'মিডলম্যানের মাধ্যমে আলাপ হয়েছিল কুন্তলের সঙ্গে, পরে পরিবারের মতো সম্পর্ক। বিশ্বাস করেছিলাম, কুন্তলের ছেলে-মেয়ের জন্মদিনেও গিয়েছিলাম। কুন্তল বলেছিলেন ইভেন্ট করেন, ২০-২৫টি ইভেন্ট করেছিলাম।' 

আরও পড়ুন, 'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু

তাঁর কথায়, 'পুজোর উদ্বোধন, স্টেজে পারফরম্যান্স করেছিলাম। ২টি সিনেমার অগ্রিম বাবদ প্রায় ৪০ লক্ষ টাকা পেয়েছিলাম, দাবি বনির।  কুন্তলের অ্যাকাউন্ট থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা এসেছিল' বলে জানান তিনি। বনি আরও বলেন, ২০১৭-য় গাড়ি কেনার পরিকল্পনা, তখনই কুন্তলের সঙ্গে আলাপ হয়। এরপরেই তিনি সদ্য নাম উঠে আসা কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নাম নিয়ে বলেন, সোমার পার্লারে কৌশানি গিয়েছিল কুন্তলের পরিচিতের মাধ্যমে। কুন্তলের ইভেন্টের ছবি-ভিডিও আছে। দরকারে ইডিকে দেব।'

এদিকে কুন্তল ঘনিষ্ঠ এই সোমার নামও সদ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, তারও ২০১৭ সাল থেকে কুন্তলের সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব। এবং সেলুন ব্যবসার জন্য তিনি ব্যাঙ্কের কাছে না গিয়ে কুন্তলের থেকে টাকা ধার নিয়েছিলেন।ইডি সূত্রে খবর, সোমার অ্যাকাউন্টে যখন টাকাটা এসেছে, বিভিন্ন কিস্তিতে এসেছে। এবং সোমার অ্যাকাউন্ট কিছুদিন থাকার পরে আরও একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে গিয়েছে। এই তথ্যের ব্যাক্ষা দিতে গিয়ে সোমা বলেন, আমি বিজনেস করি, তো ব্যবসা সূত্রে অনেক অ্যাকাউন্টেই ওটা ডিস্ট্রিবিউট হয়। আমার ইনভেস্টমেন্ট পারপাসেই ওটা ইউজ হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
Sebaashray scam : 'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?
'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget