এক্সপ্লোর

Kolkata News: সোশ্যালে বন্ধুত্ব, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি বাগুইআটির বিউটিশিয়ানের উপর চরম সিদ্ধান্ত ?

Baguiati Lady Murder Case Solved: চার ঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ

কলকাতা: চার ঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা। মৃতের নাম অভিষিক্তা দে সাহা।

 পুলিশ সূত্রের খবর, 'কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন অভিষিক্তা। মাসকয়েক আগে কৌশিকের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে টানাপোড়েন। গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন। মহিলার মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার অভিযুক্ত।'

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও একটি ভয়াবহ ঘটনার সাক্ষী কলকাতা। গলফগ্রিন থানা এলাকায় টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে উদ্ধার হয়েছিল মহিলার মাথা। খুনের ঘটনায় ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকে আটক করা হয়েছিল নিহতের ভগ্নিপতিকে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম খতেজা বিবি।

বছর চল্লিশের খতেজার বাড়ি মগরাহাটের কামদেবপুরে। বেশ কয়েকবছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন খতেজা। গলফ গ্রিন, যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার কাজে গিয়েছিলেন, তারপর বাড়ি ফেরেননি, মোবাইল ফোন বন্ধ ছিল। পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামের বাসিন্দা পেশায় রং মিস্ত্রি ভগ্নিপতির সঙ্গে খতেজার সম্পর্ক গড়ে ওঠে। 

সম্পর্কের টানাপোড়েনের জেরেই প্রতিহিংসাবশত খুন বলে আগেই অনুমান করেছিল পুলিশ। মহিলার কাটা মাথা উদ্ধার হলেও প্রথমে দেহের বাকি অংশের হদিশ মিলছিল না। নিহত খতেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে অবশেষে বাকি দেহাংশের হদিশ মিলেছে। এক জায়গায় মাথা, আরও ২ জায়গায় পা, শরীরের বাকি অংশের হদিশ মিলেছে।

মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল মহিলাকে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করার পর মাথা কাটা হয়েছিল। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। কাটা মাথা পাওয়ার ১২ ঘণ্টা আগে খুন করা হয়েছিল, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে আততায়ীকে চিহ্নিত করেছিল পুলিশ।   

আরও পড়ুন, শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে TMC-BJP সেটিং? কটাক্ষ সিপিএমের

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তিলজলায় চামড়ার কারখানায় আগুনে দু'জনের মৃত্যু, চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী
তিলজলায় চামড়ার কারখানায় আগুনে দু'জনের মৃত্যু, চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী
Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget