এক্সপ্লোর

Nandigram News: শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে TMC-BJP সেটিং? কটাক্ষ সিপিএমের

Nandigram Election BJP TMC Setting Controversy : নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটে তৃণমূল-বিজেপি সমঝোতা?

পূর্ব মেদিনীপুর: শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সেটিং? নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটে তৃণমূল-বিজেপি সমঝোতা? ৫০টির মধ্যে ৩২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ১৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। ভোটের খরচ বাঁচানোর জন্যই সিদ্ধান্ত, দাবি দু'দলের নেতৃত্বের। এবার সেটিং তত্ত্ব প্রকাশ্যে, কটাক্ষ সিপিএমের।

একদিকে যখন ভোটে সেটিং তত্বের অভিযোগ, তখনই হিংসার অভিযোগ প্রকাশ্যে নন্দীগ্রামে। নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা রুজু করেছে পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে আরও চড়ল রাজনীতির পারদ। এনিয়ে সম্প্রতি নন্দীগ্রাম থানায় ডেপুটেশন দেন শুভেন্দু অধিকারী। 

রবিবার তমলুক সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নন্দীগ্রাম। অভিযোগ, ফল প্রকাশের পর রবিবার রাতে, তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের বাড়িতে হামলা চালিয়েছিল বিজেপি কর্মীদের একাংশ। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের বুথ সভাপতির ভাই বিষ্ণুপদ। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। FIR-এ নাম রয়েছে বিজেপির প্রায় ৩০ জন নেতা, কর্মীর। বুধবার নন্দীগ্রাম থানায় ডেপুটেশন জমা দিয়ে পুলিশকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। 

মূলত গতকাল সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে বোমাবাজির অভিযোগ ওঠে। ভোট চলাকালীন বিজেপি-তৃণমূল সংঘাতের অভিযোগ প্রকাশ্যে আসে। রাতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। কোলাঘাটেও সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। দুপক্ষের বচসা থেকে ধস্তাধস্তির আকার নিয়েছিল। সমবায় ভোট চলাকালীন নন্দীগ্রাম-১ ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবন ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসার আকার নেয়। বিজেপি নেতা মেঘনাদ পাল কেন এই ভোটকেন্দ্রে আসবেন ? সেই নিয়ে আপত্তি তুলেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর সেই নিয়েই শুরু হয়েছিল বচসা। 

আরও পড়ুন, 'খুব শীঘ্রই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে..' ! ফিরহাদের মন্তব্য পোস্ট করে আক্রমণ মালব্যর

অপরদিকে, তমলুক ল্যান্ড কো-অপারেটিভ ব্যাঙ্কের ৬৯টি আসনে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল তখন।কোলাঘাটের  দেউলিয়া হাই স্কুলে ভোট চলাকালীন,  বিজেপির অভিযোগ যে ভোট দান করতে আসার সময় তৃণমূল দুষ্কৃতীরা রাস্তা আটকে দিয়েছিল বলে অভিযোগ ওঠে।এবং বিজেপি সমর্থিত ভোটারদের স্লিপ ছাড়িয়ে তৃণমূলের স্লিপ হাতে দিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। বিজেপি কর্মী সমর্থকদের সাথে বচসা ও ধ্বস্তাধস্তিতে গড়িয়ে ছিল বলে অভিযোগ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget