এক্সপ্লোর

Kolkata News: পুজোর মুখে বড় ক্ষতি ! বাঁশদ্রোণীতে বহুতলের তিনতলায় ফাঁকা বাড়িতে লুঠ !

Bansdroni News: সকাল ৯টায় অফিস বেরিয়ে যান পরিবারের সদস্যরা। একজন পরিচারিকা রয়েছেন বাচ্চার দেখভালের জন্য।

হিন্দোল দেল, কলকাতা : বাঁশদ্রোণী থানা এলাকায় বহুতলের তিনতলায় ফাঁকা বাড়িতে লুঠ। লুঠ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার গয়না। ভাঙা হয়েছে আলমারি ও লোহার গেট। ঘটনাস্থলে বাঁশদ্রোণী থানার পুলিশ।

বাড়ির সদস্যরা জানিয়েছেন, বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এদিন ঘরের ভিতরে গিয়ে দেখা যায় লন্ডভন্ড অবস্থায় রয়েছে বাড়ি। দোমড়ানো-মোচড়ানো অবস্থায় রয়েছে আলমারি। এখান থেকে বহু টাকা মূল্যের গয়না এবং নগদ অর্থ লুঠ হয়েছে। এমনটাই দাবি করেছেন সেই বাড়ির সদস্যরা। 

সকাল ৯টায় অফিস বেরিয়ে যান পরিবারের সদস্যরা। একজন পরিচারিকা রয়েছেন বাচ্চার দেখভালের জন্য। তিনি বেলা ১২টা নাগাদ স্কুলের উদ্দেশে বেরিয়ে যান। সোয়া ১২টা নাগাদ বাচ্চাকে স্কুল থেকে এনে দেখতে পান, ফ্ল্যাট লন্ডভন্ড অবস্থায় রয়েছে। গ্রিল কাটা। যা যা খোয়া গিয়েছে তা নিয়ে বাঁশদ্রোণী থানায় অভিযোগ জানান তাঁরা।

পরিবারের মহিলা বলেন, "বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে প্রতিদিনের মতোই আমরা সকালে অফিস বেরিয়ে যাই। বাচ্চাকে যে দিদি দেখভাল করেন, তিনি ১২টা নাগাদ আনতে যান। ফিরে এসে আমাকে ফোন করছেন ঘরে কি কেউ ঢুকেছে ? দেখো, ঘরের দরজা-জানালা সব ভাঙা। আলমারি ভাঙা। এই কারণে আমি ঢুকিনি। বলি, আপনি গিয়ে আগে পাড়া-প্রতিবেশীকে খবর দিন। আমি এসে দেখি ঘরে এরকম আলমারির দরজার পাল্লা পুরো ভাঙা। কিছু সোনার গয়না নিয়েছে, কিছু গয়না নেয়নি। জামা-কাপড়সব ছড়ানো ছিটানো। ওয়ার্ডরোব সব খোলা। গেট খোলা । গেটের স্ক্ু খোলা। প্রায় ৪-৫ লক্ষ টাকার গয়না, সাড়ে ৪-৫ হাজার টাকার ক্যাশ ছিল। সব নিয়ে গেছে।"

গত মে মাসে হাওড়ায় চুরির ঘটনা ঘটেছিল। প্রতিবছরের মতো এবছরও বেড়াতে গিয়েছিল উলুবেড়িয়ার এক পরিবার। কিন্তু, ফিরে আসতেই মাথায় হাত পড়ে গোটা পরিবারের। গত ৫ মে বাড়ি তালা বন্ধ রেখে সিকিমে বেড়াতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।‌ সেই সুযোগে ফাঁকা বাড়িতে সর্বস্ব চুরি করে নিয়ে যায় চোরেরা। বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যরা দেখেন বাড়ির চারটে আলমারি ভাঙা। খোয়া গেছে নগদ ৫০ হাজার টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না ও জিনিসপত্র।‌ ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানা থেকে হাফ কিলোমিটার দূরে  লকগেট পাড়ায়। জানা যায়, উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের লকগেট পাড়ার বাসিন্দা কল্পনা কীর্তনীয়া ও তার দুই মেয়ে, জামাই ও নাতনি গত সোমবার সিকিমে বেড়াতে যান। প্রতি বছর বেড়াতে যাওয়ার সময় বাড়িতে দেখভালের লোক রাখলেও এবারে বাড়িতে তালা বন্ধ রেখে তারা রওনা দেন।

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget