এক্সপ্লোর

JP Nadda: পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্য সফরে জেপি নাড্ডা

JP Nadda in Bengal: কাল রাতে কলকাতায় আসছেন জেপি নাড্ডা, পরশু নদিয়ায় জনসভা।

কলকাতা: ফের বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেয়েই বঙ্গ সফরে নাড্ডা (JP Nadda)। কাল রাতে কলকাতায় (Kolkata) আসছেন জেপি নাড্ডা, পরশু নদিয়ায় জনসভা। বৃহস্পতিবার সকালে নাড্ডাকে সম্বর্ধনা, তারপরেই মায়াপুর সফর। ইসকন মন্দির (Temple) ঘুরে দেখার পরে পরশু বেথুয়াডহরিতে জনসভা। জনসভার পরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে ফিরবেন কলকাতায়। লোকসভা ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই। জুন, ২০২৪ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি রইলেন জেপি নাড্ডা।

  বিধানসভা ভোটে ‘দুশো পারের’ ডাক দিয়েছিলেন শাহ-নাড্ডারা

বাংলার বিধানসভা (West Bengal Assembly Election) ভোটে ‘দুশো পারের’ ডাক দিয়েছিলেন শাহ-নাড্ডারা । কিন্তু, বিজেপিকে থামতে হয় ৭৭’এ। আর তারপরেই গতবছর  বঙ্গ সফরে এসে বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হওয়ার জন্য করোনাকে  দায়ী করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির সর্বভারতীয় সভাপতির দাবি, 'করোনা না এলে, এই বারই আমাদের সরকার চলে আসত, চতুর্থ দফার পর তো আমরা প্রচারই করতে পারিনি, মনে রাখবেন ১৪ এপ্রিলের পর প্রচার বন্ধ ছিল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফা প্রচার ছাড়াই হয়েছে, আমাদের যে প্রচার হয়েছিল, তার যা গতি ছিল, যেভাবে মমতাদির সঙ্গে ভোট হচ্ছিল, যা হওয়ার তাই হত। ঠিক আছে যা হয়েছে তা হয়ে গেছে, আগামীদিনে আবার ভোট আসবে, কোনও সমস্যা নেই। ৫ বছর পর আবার আসবে, লড়াই করে জিতব, আপনাদের আশীর্বাদে।' পরিসংখ্যান বলছে, বিধানসভা নির্বাচনের আট দফার মধ্যে ৬ দফার ভোট হয়ে যাওয়ার পর, রোড শো, পদযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এই অবস্থায়, বিধানসভা ভোটে পরাজয়ের দায় জে পি নাড্ডা কার্যত করোনার ওপর ঠেলে দেওয়ায়, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

আরও পড়ুন, বাঙালি নোবেলজয়ীর হাত ধরে বাংলার তাঁত বিশ্বের দরবারে !

'জেপি নাড্ডার ডেলি প্যাসেঞ্জারি বাংলায়'

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। বাংলার মানুষ ওনাদের প্রত্যাখান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এমনকি জেপি নাড্ডা নিজেও তো ওই সময় ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন বাংলার। গায়ের জোরে আট দফা ভোট করিয়েছেন। আসলে এই ধরণের মন্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার নিদর্শন।'মূলত ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর থেকে, একের পর এক ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। পুরভোটে কোনও কোনও জায়গায় তারা বামেদেরও পিছনে রয়েছে। তার মধ্যে দলে অন্তর্দ্বন্দ্বও লেগে রয়েছে।  এই আবহে রাজ্যে বিজেপির সংগঠনকে চাঙ্গা করতে বাংলায় সফরে আসেন গতবার নাড্ডা। তাঁর উপস্থিতিতেই এই সংমিশ্রণ ঘটানো হল।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget