এক্সপ্লোর

Kolkata News: ED দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর

Chandra Nath Singha Visit ED Office: কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল , ED দফতরে এদিন হাজিরা চন্দ্রনাথ সিংহর

কলকাতা: ED দফতরে এদিন হাজিরা চন্দ্রনাথ সিংহর। খারিজ হল ED-র আবেদন, বহাল থাকল কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ED-কে অনুমতি দিয়েছে আদালত। আজ ও আগামীকাল তাঁকে ED-র দফতরে উপস্থিত হতে হবে। তদন্তে ED-র দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। 

আরও পড়ুন, গড়িয়াহাট ITI-তে অন্ধকারেই চলছে ভর্তির কাউন্সেলিং ! দুর্যোগের ৪৮ ঘণ্টা পরেও বিদ্যুৎহীন বালিগঞ্জের একাংশ

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে, মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ED। এনিয়ে ED-র বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার।শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জন্য় জোরাল সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি।শেষ অবধি চন্দ্রনাথ সিংহর ভাগ্য়ে কী রয়েছে? ED কি তাঁকে হেফাজতে পাবে? নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন? তা নিয়ে চড়ছিল জল্পনা-গুঞ্জন। এই অবস্থায়, বুধবার ED-র বিশেষ আদালতে বিচারক নির্দেশে বললেন,চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ED.ED-র তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। প্রায় দেড় বছর আগে, ২০২৪-এর ২২শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ED তারপর, চার্জশিট জমা দেয় তারা। বুধবার বিচারক প্রশ্ন করেন, টাকা উদ্ধারের পর থেকে চার্জশিট দিতে এত দেরি কেন হল ED-র?

বিচারক আরও বলেন, ED হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ওপর গুরুত্ব দিলেও, তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদেক্ষপ করেনি। তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না। মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন আছে। তবে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ED-কে অনুমতি দেওয়া হচ্ছে।২৫ এবং ২৬ সেপ্টেম্বর, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ED-র দফতরে উপস্থিত হতে হবে।ED তাঁকে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে।প্রয়োজন মনে করলে, তারপরও তাঁকে ডাকা যেতে পারে।
 
চন্দ্রনাথ সিংহর আইনজীবী ইন্দ্রজিৎ অধিকারী বলেন, ৭ দিনের যে ED-র হেফাজতের আবেদন করা হয়েছিল, সেটা খারিজ করা হয়েছে।কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর নথি জমা না দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, 'আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি। নথি তো আমাকে যেটা চেয়েছিল, আমি সবই দিয়েছি। কালকে আমি যাই, তাঁরা কী চাইছেন দেখি। আমি জানি না যে আমি কী অন্যায় করেছি? হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। আমার পরিবারের যে জমি আছে, সেটা আমার পরিবারের। পরিবারের বাইরে কোনও জমি আমি বলিনি। পরিবারের বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি।' 

সেরা শিরোনাম

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget