এক্সপ্লোর

Kolkata News: কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রবল ধোঁয়ায় ঢেকেছে এলাকা

Kolkata Fire: অফিস টাইমে ইফিস পাড়ায় আগুন আতঙ্ক। ঘটনাস্থলের দমকলের ৫টি ইঞ্জিন। প্রবল সমস্যা তৈরি করছে অতিরিক্ত পরিমাণ ধোঁয়া। দু-হাত দূরের মানুষও দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা একেবারেই কম।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ফের অগ্নিকাণ্ড কলকাতায়। লালবাজারের কাছে একটি গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন লেগেছে বলে খবর। গোডাউনের একতলায় আগুন লেগেছে। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দমকলের ১০টি ইঞ্জিন কাজ করছে বলে শোনা যাচ্ছে। বিশেষ মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ধোঁয়ার জেরে দৃশ্যমানতা বেশ কম। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী। গোডাউনে মজুত রয়েছে প্রচুর জিনিস। দমকল কর্মীদের অনুমান ভিতরে কোনও কেমিক্যাল রয়েছে। তার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা মুশকিল হচ্ছে। দমকল কর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে কাজ করার ক্ষেত্রে, কারণ প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে গিয়েছে সমস্ত এলাকা। ধোঁয়ার পরিমাণ এতটাই যে ভিতরে ঢোকার চেষ্টা করেও বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয়েছে দমকল কর্মীদের। কেমিক্যালের ঝাঁঝালো গন্ধের জেরে চোখ-মুখ জ্বলছে দমকল কর্মীদের। শ্বাসকষ্টও হচ্ছে ধোঁয়ার জেরে। বারবার চোখে, মুখে জল দিচ্ছেন দমকল কর্মীরা।

ধোঁয়ায় ঢেকেছে আর এন মুখার্জি রোড সংলগ্ন এলাকা। ভিতরে একেবারেই অক্সিজেন নেই। কোনওভাবেই ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা। মেশিন চালিয়েও ধোঁয়া বের করার চেষ্টা করেছে দমকলবাহিনী। গোডাউনের ভিতর একটি নির্দিষ্ট অংশে কাজ হচ্ছিল। অনুমান সেখান থেকে শর্ট সার্কিট হয়ে সম্ভবত আগুন লেগেছে। তিনতলা বিল্ডিংয়ের একতলায় ছিল গাড়ির যন্ত্রাংশের গুদাম। জানলার কাচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চলছে। বিল্ডিং থেকে ইতিমধ্যেই সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে, কীভাবে আগুন লাগল, অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা, তা ঠিক মতো কাজ করছিল কিনা, সব দিকই খতিয়ে দেখবে দমকলবাহিনী। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রচুর পরিমাণ ধোঁয়া। 

এত বেশি ধোঁয়া রয়েছে ওই এলাকায় যে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না একেবারেই। ভিতরের অংশের দৃশ্যমানতাও নেই। প্রবল ধোঁয়ার জেরে ভিতরে ঢুকে আগুনের উৎস এখনও বোঝা যায়নি। লালবাজার থেকে মাত্র ২০০ মিটার দূরে লেগেছে এই ভয়াবহ আগুন। জল দিয়ে, বিল্ডিংয়ের কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা ক্রমাগত চালাচ্ছেন দমকলকর্মীরা। অসুস্থ হয়ে পড়ছেন দমকল কর্মীদের অনেকেই। আশপাশের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ব্যস্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে একপ্রকার বাধ্য হয়েই। চলছে বাইরে থেকে জল দেওয়া। আনা হয়েছে অনেক ল্যাডার। অনুমান করা হচ্ছে, একটি এসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে সম্ভবত আগুন লেগেছে। ওই এসি মেশিন অর্থাৎ আগুনের উৎসের খোঁজ চালাচ্ছেন দমকল কর্মীরা। বিল্ডিংয়ের একতলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্বল্প পরিসরের সিঁড়ি দিয়েই নেমে আসেন ভিতরে থাকা লোকজন। আশপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
PM Modi: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে,
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে, "সমর্থন করি না..দরকারে পা ধরে ক্ষমা চাইবো", ছলছল চোখে বললেন বাবা
Sukanta Majumdar: 'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?
'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget