এক্সপ্লোর

Dilip Ghosh: 'বিচারপতি ঠিক জায়গায় হাত দিয়েছেন', চাকরি বাতিলের ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

রাজ্যে নিয়োগ দুর্নীতির ইস্যুতে হাইকোর্টের নির্দেশের পর ইতিমধ্যেই তোলপাড় রাজ্যে। কারণ চাকরি বাতিল অনেকের, কী বললেন দিলীপ ঘোষ।

রঞ্জিত সাউ, কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতির ইস্যুতে হাইকোর্টের (High Court) নির্দেশের পর ইতিমধ্যেই তোলপাড় রাজ্যে। কারণ গ্রুপ-ডি পদে চাকরি বাতিল ১ হাজার ৯১১ জনের। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর স্বাভাবিকভাবেই ন্যায় বিচারের আশা দেখছে চাকরি প্রার্থীরা। আর এদিকে রাজ্যে নিয়োগ থেকে আবাস-সহ একাধিক দুর্নীতিতে শাসকদলের নাম জড়ানোর পর এদিন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

নিয়োগ দুর্নীতি

গ্রুপ-ডি পদে চাকরি গেল ১ হাজার ৯১১ জনের। এই মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় অবিলম্বে প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার ১৯১১ জনের পর ২২৫০ জনের চাকরি যাচ্ছে। আর এবং গ্রুপ সি ইস্য়ুতে এদিন দিলীপ ঘোষ বলেন, 'সবে তো শুরু। সব বিভাগে প্রায় ২৫ হাজার লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে। অনেকে টাকা দিয়েও চাকরি পায়নি। এই যে বিরাট দুর্নীতি হয়েছে, এর একটা শেষ হওয়া উচিত। মাননীয় বিচারপতি ঠিক জায়গায় হাত দিয়েছেন। ওনার এভাবেই এগিয়ে চলা উচিত।' নাম না করলেও এভাবেই প্রশংসা করলেন দিলীপ ঘোষ।

নিশীথের বাড়ি ঘেরাও

এদিন এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল দেউলিয়া। কাজ নেই। টাকা নেই। চাকরি নেই। ওরা বিভ্রান্ত। কিছু একটা করে মিডিয়া ফোকাসে থাকা। এখানে রোজ খুন হয়। এফ আই আর পর্যন্ত হয়না। তারা দাবি করুক তদন্ত। তার বদলে মন্ত্রীর বাড়ি ঘেরাও? এটা ওদের পতনের ইঙ্গিত।'

রাজ্যে আদিবাসী কুরমিদের ওপর অত্যাচার কেন ? অভিষেক

দিলীপ ঘোষ বলেন, ওরা ১২ বছর আছে। আদিবাসীদের জন্য ওরা কি করেছে? জঙ্গলমহল ওদের উজাড় করে ভোট দিয়েছে। এমনকি গত নির্বাচনেও উনি জঙ্গলমহলকে ভুলভাল বুঝিয়ে ভোট নিয়ে এসেছেন। আজ কেন আদিবাসীরা বলছে আমরা জল পাইনি, রাস্তা পাইনি ? বাড়িও পাইনি। বাড়ির টাকাও লুঠ করে নিয়েছে। ওখানে আর যাওয়ার হিম্মত নেই। তাই এসব বলছেন।

আরও পড়ুন, 'কয়লা ধুলেও কালোই থাকবে', মনজিৎ-র তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু

'আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক'

নির্বিঘ্নে পঞ্চায়েত হোক। অভিষেকের সর্বদল আহ্বানের ইস্যুতে এদিন দিলীপ ঘোষ আরও বলেন, 'আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক। পুলিসকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিক। তাহলেই সব শান্তিতে হবে।'  এদিকে জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। সেই ইস্যুতেও এদিন প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। বলেন, 'ভোটেই তো লড়ছি। ১৮ টা আসন জিতেছি। আগে নিজেরা দুর্গ সামলান। কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই। গোটা দেশে পশ্চিমবঙ্গ নিয়ে ছি ছি হচ্ছে। ত্রিপুরায় একটাও জিতে দেখান। বুঝে নেব আপনাদের কি ইমেজ আছে।'

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget