এক্সপ্লোর

Dilip Ghosh: 'বোমা-অস্ত্র এখন কুটির শিল্প', রাজ্যেকে খোঁচা দিলীপের

Dilip on Blast Issue: বাংলায় একের পর এক বোমাবাজির ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা: বাংলায় একের পর এক বোমাবাজির (Bomb Blast) ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। কাঁকিনাড়া, সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁর পর এবার কুলপি। কৌটো বোমা ফেটে জখম হয়েছে দুই কিশোর. কালভার্টের নীচে রাখা ব্যাগে ছিল কৌটো বোমা। ব্যাগ খুলতেই বিস্ফোরণ হয়। ঘটনার পর রীতিমত আতঙ্কিত গ্রামবাসীরা. বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। রাতভর এলাকায় তল্লাশি, উদ্ধার ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। এহেন পরিস্থিতিতে রাজ্যকে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

সরকার চাইছে ভয়ের পরিবেশ তৈরি হোক : দিলীপ 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ফের বোমা মজুত ? উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর পর এবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রাম। গতকাল মজুত কৌটো বোমা ফেটে জখম হয় দুই কিশোরের। বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ (Police)। এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে গ্রামের একটি কালভার্টের নীচে ব্যাগ দেখতে পায় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। ব্যাগ খুলতেই বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তিনি অভিযোগ করে বলেন, 'গ্রামে-গঞ্জে বোমা-অস্ত্র এখন কুটির শিল্পে পরিণত হয়েছে। পুলিশ সব জেনেও চুপ। সরকার চাইছে  ভয়ের পরিবেশ তৈরি হোক।'

আরও পড়ুন, অনুব্রতর জন্য ৪ পাতার প্রশ্ন, আসানসোল জেলে গিয়ে জেরা দিল্লির ইডি অফিসারদের

 প্রসঙ্গত, স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। তা নিয়ে একদিন আগেই পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে, দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। বুধবার সেই একই সুর শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতার মুখেও। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে, এবিপি আনন্দের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "ফ্ল্যাট কিনেছি পয়সা দিয়ে। তার জন্য ঋণ নিয়েছি। বিদ্যুতের মিটার বক্সের নাম পরিবর্তন করতে হবে। ও যেহেতু সোসাইটির ইনচার্জ, তাই ওকে দলিলের কপি দিয়েছি। এর মধ্যে কোনও লুকনোর ব্যাপার নেই। সিআইডি তো বসে রয়েছে! দম থাকলে তদন্ত করাক! আমি ওদের মতো নই, যে পার্থ চুরি করে ধরা পড়ল, বলে দিলাম, ও আমাদের নয়।' দিলীপের গ্রেফতারির দাবি জানান মমতা। তিনি বলেন, 'অর্পিতা মুখোপাধ্য়ায়ের ঘর থেকে কারও দলিল পাওয়া গিয়েছিল। তখন তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ঠিকই করেছে। কিন্তু এ বার বিজেপি নেতার দলিল কেন এমন একটা প্রতারকের ঘরে পাওয়া গেল? এ ক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না?' ঠিক এই সুরই শোনা যায় অভিষেকের গলাতেও।

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget