এক্সপ্লোর

 Dilip Ghosh: দশমীর মধ্য়ে কারও পালিয়ে যাওয়ার সম্ভবনা আছে ? 'অনেক কিছুই হতে পারে', সাসপেন্স দিলীপের

Dilip on on Bengal Scam: যারা এতদিন মানুষকে কষ্ট দিয়েছে তারা এই পুজোয় আনন্দ করতে পারবে না, বললেন দিলীপ ঘোষ। সঙ্গে জানালেন এবারের তাঁর পুজো প্ল্যানও।

রঞ্জিত সাউ, কলকাতা: ভরা পুজোর মাঝেই দুর্নীতি ইস্যুতে সাংবাদিকের প্রশ্নে সাসপেন্স রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিনও প্রতিদিনের মতোই নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি। আর সেখানে এসেই সাংবাদিকদের প্রশ্নে এদিন, মমতা-র ঢাক বাজানো প্রসঙ্গ থেকে ইডি-সিবিআই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাক বাজানো প্রসঙ্গে কী বলেন দিলীপ ?
 
 আবার গ্রীনিস বুক রেকর্ড নাম উঠতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। এপ্রসঙ্গে দিলীপ বলেন, ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গ্রীনিস বুকে নাম উঠবে। পাশাপাশি,  মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাক বাজানো প্রসঙ্গে বলেন, 'এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।'

দিলীপ ঘোষের পুজোর প্ল্যান কী ?

পুজোর প্ল্যান নিয়ে দিলীপ বলেন,  আজকে হাওড়ায় একটি পুজোর উদ্বোধন করব। ডানকুনিতে মহিলা মোর্চার চা চক্রে যোগ দেবো। রাতে মালদা যাবো। মালদায় আট দশটা পুজো উদ্বোধন করবো।
 
 পুজো নিয়ে বাংলার মানুষকে কী বলবেন ?

তিনি বলেন, বিপদ কেটে গেছে করোনার। সেজন্য পুজো দেখতে আপত্তি নেই। উৎসাহে এবার পুজো হচ্ছে ধুমধাম করে। সবাই পুজো দেখুন। যাঁরা অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তাদেরকে আমি অনুনয় করবো আপনারা আন্দোলন বন্ধ রেখে আসুন পুজোর আনন্দে মেতে উঠুন। পরিবারের লোকেদের সময় দিন। বন্ধু বান্ধবদের সময় দিন। লড়াই করতেই হবে। পশ্চিমবাংলার কপালে এটাই লেখা আছে স্ট্রাগল করা। আর এই সরকার যতদিন আছে অধিকার পূর্ণ হবে না লড়াই করতেই হবে।

যারা এতদিন মানুষকে কষ্ট দিয়েছে তারা এই পুজোয় আনন্দ করতে পারবে না : দিলীপ

 'আপনারা বলছিলেন পুজোর সময় কিছু লোক জেলে থাকবে আর কিছু লোক পালিয়ে যাবে..,' সাংবাদিকের প্রশ্নের মাঝেই তিনি বলেন, কিছু লোক তো জেলে থাকবে সেটা ঠিক হয়েই গেছে। আর চান্স নেই বেরোবার। বাকিরা নোটিশ পাচ্ছেন পালিয়ে গেছেন দিল্লিতে থাকছেন মানিক বাবু। অনেকেই যেই দেখবেন চিঠি পাবেন অন্য রাজ্যে পালিয়ে যাবেন। বাংলার বাইরে বা অন্য দেশে চলে যাবেন। এটা হবেই যারা এতদিন মানুষকে কষ্ট দিয়েছে তারা এই পুজোয় আনন্দ করতে পারবে না।

 পঞ্চমী থেকে দশমী কারো পালিয়ে যাওয়ার সম্ভবনা আছে ?

এবিষয়ে তিনি বলেন, 'সেটা তো আমি বলতে পারবো না। যেভাবে ইডি সিবিআই এগোচ্ছে অনেক কিছুই হতে পারে।'

আরও পড়ুন, 'খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর' ! সুবীরেশের দিকেই আঙুল তুলল সিবিআই

দুনিয়াতে এখন আদর্শবাদের ক্রাইসিস : দিলীপ

 'ভারতীয় হিন্দুই হবে সারা বিশ্বে মানবতার রোল মডেল',মোহন ভগবতের কথা প্রসঙ্গে তিনি বলেন, একদম ঠিক বলেছেন। দুনিয়াতে এখন আদর্শবাদের ক্রাইসিস, সহনশীলতার ক্রাইসিস, উদারতার ক্রাইসিস। যেটা মা আমাদের পূর্বপুরুষরা চিরদিন করে এসেছেন, দেখিয়ে এসছেন। সে জন্য বিশ্বকাপ সংকটে এসেছে আর্থিক সংকট হোক বা রাজনৈতিক সংকট তখন ভারত এগিয়ে আছে। আফগানিস্তানে তালিবান ওষুধ কে পাঠাবে, ভারত পাঠাবে।যুদ্ধ বন্ধ করবে কে রাশিয়া ইউক্রেনের ভারত করবে মোদি করবে। সারা দুনিয়ায় ওষুধ ভ্যাকসিন কে দেবে ভারত দেবে।শুধু তাই নয় আইডলজি নিয়ে ক্রাইসিস শুরু হয়েছে যখন সমস্ত বিচারধারা ব্রাত্য প্রমাণিত হয়েছে তখন ভারতীয় জীবন পদ্ধতি জীবন দর্শন দুনিয়া কে রাস্তা দেখাবে ভারত। এই জন্য ভারতীয় হিন্দু কে তার উপযুক্ত মডেল হিসাবে তৈরী হতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget