এক্সপ্লোর

SSC Scam: 'খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর' ! সুবীরেশের দিকেই আঙুল তুলল সিবিআই

CBI on Subiresh Bhattarcharya: নবম-দশমে ১৮৩ জন প্রার্থীর নিয়োগ অবৈধ। SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর দিকেই আঙুল তুলেছে সিবিআই।

কলকাতা: খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর (Subiresh Bhattarcharya) দিকেই আঙুল তুলেছে সিবিআই (CBI)।আদালতে (Court) বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, কোনও ব্যক্তির নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ ভট্টাচার্য বা কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। সুবীরেশ ভট্টাচার্যকে সব নাম বলে দেওয়ার জন্য অনুরোধ করেন বিচারপতি।

নবম-দশমে ১৮৩ জন প্রার্থীর নিয়োগ অবৈধ। এঁদের সকলের র‍্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। আদালতে এ’কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর। SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর দিকেই আঙুল তুলেছে সিবিআই।আদালতে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কোনও ব্যক্তির নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ ভট্টাচার্য বা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সুবীরেশ ভট্টাচার্যকে সব নাম বলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন বিচারপতি। সিবিআই-র তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন, ১ হাজার উত্তরপত্রে নম্বর কারচুপি হয়েছে। তাঁর দাবি, এই উত্তরপত্রগুলিতে নম্বর হেরফের করা হয়েছে। সার্ভার পরীক্ষা করে নম্বর কারচুপির প্রমাণ মিলেছে, দাবি আইও-র। গোটা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, চাঞ্চল্যকর অভিযোগ তদন্তকারী অফিসারের। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। 

সম্প্রতি সুবীরেশ ইস্যুতে, তৃণমূলের অধ্যাপক-সাংসদ সৌগত রায় বলেন,  'আমি খুব লজ্জিত। একজন উপাচার্য জেলে যাচ্ছেন। সুবীরেশ কী করে উপাচার্য হয়েছিলেন আমি জানি না।এক সময় তিনি শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ ছিলেন। তৃণমূল জমানায় তিনি অধ্যক্ষ-উপাচার্য সংগঠনের শীর্ষ পদ সামলেছেন। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং  দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অত্যন্ত তাৎপর্য দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন সৌগত রায়। তিনি বলেন, একই লোক,  তাঁর কী মহৎ গুণ, যে তাকে এসএসসি-র চেয়ারম্যান, আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ পদও ছাড়েননি, এগুলি কেন কেউ দেখেননি, আমি জানি না। তিনি গ্রেফতার হওয়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজেরও ক্ষতি হয়েছে। আর উপাচার্য পদের মহিমা, গরিমা অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। পার্টির প্রতি কোনও আনুগত্য ছিল বলে আমি জানি না।'

আরও পড়ুন, আজ চতুর্থীতে পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?

মূলত, সম্প্রতি গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।  কারণ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় , শান্তিপ্রসাদ, অশোক সাহা। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গ্রেফতার। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget