এক্সপ্লোর

Chandranath Sinha: চন্দ্রনাথ সিন্হাকে তলব ED-র, কী প্রতিক্রিয়া মন্ত্রীর ?

ED Summons Chandranath : বোলপুরের বাড়িতে তল্লাশি-অভিযানের পর এবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার..

কলকাতা: ভোটের বাজারে অস্বস্তি বাড়ল তৃণমূলের (TMC)। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বোলপুরের বাড়িতে তল্লাশি-অভিযানের পর এবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে (Chandranath Sinha) তলব করল ED।

চন্দ্রনাথ সিন্হাকে তলব ED-র

মন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে আগামীকাল সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে। ED সূত্রে দাবি, সম্প্রতি মন্ত্রীর বাড়িতে তল্লাশিতে ৪১ লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি, তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। মন্ত্রীর সামনেই তাঁর ফোন খুলে তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সেই সময় চন্দ্রনাথ সিন্হা বা তাঁর কোনও প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ED দফতরে তিনি তাঁর প্রতিনিধিকে পাঠাবেন। 

আরও পড়ুন, 'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল

 ভোটের মুখে কেন বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন?

লোকসভা ভোটের মুখে কেন বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন? এই প্রশ্ন তুলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আগেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল ED। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অস্বস্তি আরও বাড়ল ক্ষুদ্র ও কুটিরশিল্পী মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার। ১৪ ঘণ্টা বাড়িতে তল্লাশির পর এবার তাঁকে তলব করল ED. মন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে বুধবার CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। 
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে, শুক্রবার দিনভর ক্ষুদ্র ও কুটিরশিল্প  মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

 'আমি যাব না..'

ED সূত্রে দাবি, সেখান থেকেই উদ্ধার হয় নগদ ৪১ লক্ষ। বাজেয়াপ্ত করা হয় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার মোবাইল ফোন। ED সূত্রে দাবি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। ED সূত্রে দাবি, মন্ত্রীর সামনেই তাঁর ফোন খুলে তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। যদিও ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা বলেছেন,' বাজেয়াপ্ত ফোন খোলা হবে কাল। তাই তাকে ডাকা হয়েছে। আমি যাব না আমার লোক যাবে।' 

 ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম উঠে আসে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি করা হয়েছে, যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির আগে তাঁর বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তখন উদ্ধার হয়েছিল একটি রেজিস্টার। ইডি সূত্রে দাবি, সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম মিলেছে। ইডি সূত্রে আরও দাবি, মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নামের পাশেই ছিল একশোজন প্রার্থীর তালিকা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম উঠে আসে। তাঁদের জেরা করে একজন মধ্যস্থতাকারীর নামও পাওয়া যায়। সেই মধ্যস্থতাকারীর বক্তব্য়েও মিলেছে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম। 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget