এক্সপ্লোর

Baranagar By Polls 2024: 'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল

Sajal Baranagar By Polls: বরানগরে উপনির্বাচনের আগে কী বার্তা BJP প্রার্থী সজল ঘোষের ?

কলকাতা: ভোটের আগেই দল ছেড়েছেন তিনি। তাপস রায় (Tapas Roy) বিধায়ক পদ ছাড়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে এবার হচ্ছে উপনির্বাচন (Baranagar Assembly  By Elections 2024)। আর এবার সেই কেন্দ্রেই বিজেপি প্রার্থী হলেন সজল ঘোষ। দুইজনেই বউ বাজারের বাসিন্দা। তাপস রায় তিনবার বরানগরে জয় এনে হ্যাট্রিক করেছেন। ১ জুন সপ্তম দফা লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিন বরানগরে উপনির্বাচন । বরানগরে কি পাশ করতে পারবেন ? সাংবাদিকের প্রশ্নে মৃদু হাসি সজল ঘোষের (BJP Candidate Sajal Ghosh)। তারপর একহাত নিলেন তৃণমূলকে। বললেন,' একদম পারব।..চোরেদের কেউ ভোট দেবে না।' 

'চোরেদের কেউ ভোট দেবে না' 

এদিন সজল ঘোষ বলেন, তাপস রায়কে কাকু বলি, তো আমি ওনার ভাইপো হলাম। যদি তৃণমূলের ক্ষমতা নিয়ে এখন ভাইপো সামলানোর চেষ্টা করে থাকে, সেই ভাইপো নয়, আমি দায়িত্ব নিয়ে সামলাবো। এবং আমি পারবো। আশা করি মানুষ আমার উপর আস্থা রাখবে।আমি বিশ্বাস করি চোরেদের কেউ ভোট দেবে না। যৌবনের স্বপ্নচোরকে কেউ ভোট দেবে না। আমি বিশ্বাস করি এই যে ৭০ বছরের পার্থর, ৩০ বছরের টুকটুকে গার্লফেন্ড, তাঁর খাটের নিচে যে লাল নোট, যেটা জনগণের টাকা, সেই চোরেদের কেউ ভোট দেবে না। আমি বিশ্বাস করি, সন্দেশখালির মায়ের ইজ্জত নিয়ে যারা খেলেছে, তাঁদেরকে কেউ ভোট দেবে না। তৃণমূলকে ভোট দেওয়া মানেই এদেরকে সমর্থন করা। এদেরকে কোনও ভদ্রলোক সমর্থন করবে না। দু-পাঁচটা চোর নিশ্চয়ই ভোট দেবে। সেটা পেটের দায়ে। নয়তো চুরি করে খেতে পারবে না সরকার পাল্টে গেলে।'

আরও পড়ুন, ভোটের প্রচারে এবার AI সঞ্চালিকা, অভিনব উদ্যোগ বামেদের

'কেন্দ্রীয় বাহিনীর লাঠিতে ইতিমধ্যেই তেল মাখানো শুরু..'

২০২১ সালের বিধানসভা নির্বাচনে, বরানগর বিধানসভা কেন্দ্রে অভিনেত্রী পার্ণো মিত্র, ৩৬ হাজারের কাছাকাছি ভোটে তাপস রায়, সেবছর বরানগর থেকে নির্বাচিত হয়েছিলেন।এবার লোকসভার সঙ্গে উপনির্বাচন। মানুষ একসঙ্গে দুটো ভোট দেবে। একটু কঠিন নয় কি পরিস্থিতি ? প্রশ্নের উত্তরে সজল ঘোষ বলেন, ওর জন্য বেশি ভোট পাব। একটা হচ্ছে মোদি ওয়েভ। দ্বিতীয় হচ্ছে নো ভোট টু মমতা। তৃতীয়ত যেহেতু এটা পার্লামেন্ট ভোট, সেহেতু কেন্দ্রীয় বাহিনীর লাঠিতে ইতিমধ্যেই তেল মাখানো শুরু হয়ে গিয়েছে। ফলে ভোট চোরেরা ভোট চুরি করতে পারবে না। আর যে ভোটে পার্ণো দেবি , যিনি প্রার্থী হয়েছিলেন, তিনি রাজনীতির ময়দানের লোক নন। তিনি অভিনেত্রী মানুষ । তাঁকে নিয়ে এসে সরাসরি ভোট দাঁড় করানো হয়েছিল। অনেকক্ষেত্রেই হয়। তৃণমূলও করে। ফলে দুটোর মধ্যে তফাৎ আছে। প্রত্যেকটি মানুষের কাছে যাবো।আমি বিশ্বাস করি আমরা জিতবো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget