এক্সপ্লোর

Kolkata Fire News: ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়, আনন্দপুরের গোডাউনের পর এবার মল্লিকবাজারের ফ্ল্যাটে আগুন

Kolkata News: এ জে সি বোস রোডের কাছে যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেটি অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকায়। আশপাশে রয়েছে প্রচুর বাড়ি, দোকান। আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ হতে পারে।

সুদীপ্ত আচার্য, কলকাতা : আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুনের পাশাপাশি এবার শহরের অন্য প্রান্তে আরেকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। মল্লিকবাজারের একটি ফ্ল্যাটে আগুন লেগেছে বলে খবর। বাসিন্দাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩টির বেশি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। পুরোদমে সাহায্য করছেন তাঁরা। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও রয়েছেন ঘটনাস্থলে। 

এ জে সি বোস রোডের কাছে যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেটি অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকায়। আশপাশে রয়েছে প্রচুর বাড়ি, দোকান। আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ হতে পারে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মল্লিকবাজারের ওই ফ্ল্যাটের তিনতলায় আগুন লেগেছে বলে খবর। ঘণ্টাখানেক হল আগুন লেগেছে বলে জানা গিয়েছে। সরু গলি, ঘিঞ্জি এলাকা হওয়ায় এ জে সি বোস রোডে গাড়ি রেখে দমকল কর্মীদের ঘটনাস্থলে যেতে হয়েছে। আগুনের উৎসস্থলে পৌঁছনো গিয়েছে পাইপ। দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে যাওয়া রুখে দেওয়া সম্ভব হয়েছে। স্থানীয়দের সহায়তায় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা আসার আগেন আবাসনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এখনও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। গলগল বেরোচ্ছে কাল ধোঁয়া। সরু রাস্তায় দমকলের গাড়ি ঢুকতে না পারলেও, দমকল কর্মীরা হোর্স পাইপ পৌঁছে দিয়েছেন যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেখানে। আশপাশে আগুন ছড়িয়ে পড়লে সাংঘাতিক বিপদ হতে পারত। এ যাত্রায় আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি আটকানো গিয়েছে। 

নিরাপত্তার কারণে আশপাশের বাড়িগুলি থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে ফ্ল্যাটে আগুন লেগেছে, তার বাসিন্দাদের চিৎকারেই স্থানীয়রা প্রথম টের পান যে আগুন লেগেছে। ছুটে আসেন আশপাশের লোক। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এলাকার দোকানপাট বন্ধ থাকায় বিপদ এড়ানো গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুজন আগুন নেভানোর কাজ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। এখনও আগুনের শিখা দেখা যাচ্ছে। তাই আতঙ্ক এখনও কাটেনি। কারণ একবার এই ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। অপ্রশস্ত এলাকা, সরু ঘিঞ্জি এলাকা, অপরিসর এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন দমকল কর্মীদেরও অনেকে। তবে ভিতরে কেউ আটকে নেই, এটাই স্বস্তির খবর। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget