এক্সপ্লোর

Bulldozer Action: কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই

KMC: হাইড্রা, বুলডোজার, হাতুড়ি - আরও একধিক জিনিস দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ। রবিবার সকাল থেকেই অ্যাকশনে মোডে কলকাতা পুরসভা।

কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সকলেই এর আগে স্পষ্ট বার্তা দিয়েছিলেন কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। প্রয়োজনে ভেঙে ফেলা হবে। এই সূত্রেই, রবিবার সকাল থেকে অ্যাকশন মোডে কলকাতা পুরসভা। রাজ্যে নতুন সরকার আসার পর ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। অনেক জায়গায় পুরসভার তরফে নোটিস পাঠানো হয়েছে। এবার কলকাতার বুকে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। এবার তিলজলায় কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের অফিস নোটিস টাঙাল কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণের অভিযোগ। ২৬ মে ডাকা হল শুনানিতে। 

যেসব বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে সেই তালিকায় রয়েছে কসবার বিধায়ক জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ। এছাড়াও রয়েছে সোনা পাপ্পুর দু'টি বেআইনি নির্মাণও। রবিবার সকাল থেকে তিলজলা, বেলেঘাটা, কসবা এলাকায় চলেছে পুরসভার বুলডোজার অভিযান। বেআইনি নির্মাণের ব্যাপারে তৃণমূল নেতা রাজু নস্করের নামও জড়িয়েছে। কোথাও ঘিঞ্জি রাস্তায় ৭ তলা বিল্ডিং। কোথাও রয়েছে ৩ তলা বাড়ি। বেআইনি ভাবে নির্মিত এগুলি সবই। এর আগে নোটিস পাঠিয়ে পুরসভা ডেকে পাঠিয়েছিল অভিযুক্তদের। তবে হাজিরা দেননি কেউই। রবিবার সাতসকালেই অভিযানে নামে কলকাতা পুরসভা। 

অবৈধ নির্মাণে ‘জ়িরো টলারেন্স’ নীতি  নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিস পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। রবিবার তিলজলা, কসবা, বেলেঘাটায় একের পর এক অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করল পুরসভা। যেখানে অবৈধ নির্মাণ। সেখানেই বুলডোজার। চলল ড্রিল। বোসপুকুর, কসবা থেকে তিলজলা, বেলেঘাটা। রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হল বেআইনি বহুতল। বোসপুকুর, বি বি চ্য়াটার্জি স্ট্রিট, কসবা, বেলেঘাটা, তিলজলা - কোথাও সাততলা বাড়ি, তো কোথাও তিনতলা বাড়িতে চলল বুলডোজার। পুলিশ-কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালাল কলকাতা পুরসভা। 

ভেঙে ফেলা হল সোনা পাপ্পুর প্রোমোটিং করা বাড়ি। ভাঙা হল রাজু নস্করের বহুতল। কসবার বি বি চ্য়াটার্জি স্ট্রিটে একটি বাড়ি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। বি বি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটিই ED-র হাতে ধৃত সোনা পাপ্পু তৈরি করেন বলে অভিযোগ করেন তিনি। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। 

অন্যদিকে, এদিনই বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রোমোটার রাজু নস্করের। পাশাপাশি ভাঙা হয় বেলেঘাটারই বারোয়ারি তলার একটি বহুতল। অভিযোগ নিয়মের তোয়াক্কা না করেই গড়ে ওঠে ওই বহুতল। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্য়াকশন চলে। তিলজলাতেও বেআইনি নির্মাণের অভিযোগে ৭ তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগরোয়ন্নয়ন দফতর। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget