এক্সপ্লোর

Kolkata News: 'আগুন লেগেছে, আমাদের বাঁচাও, নাহলে মিনিট ১৫-র মধ্যে মারা যাব'... আনন্দপুরে দাউদাউ করে এখনও জ্বলছে গোডাউন

Kolkata News: রাত ৩টে থেকে এখনও জ্বলছে আনন্দপুরের গোডাউন। ৬ কর্মী নিখোঁজ বলে খবর। ফোনে 'আর বাঁচব না' বলেছিলেন এক কর্মী, দাবি তাঁর পরিবারের। প্রজাতন্ত্র দিবসে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়।

হিন্দোল দে, কলকাতা : ভোররাত থেকে এখনও দাউদাউ করে জ্বলছে আনন্দপুরের গোডাউন। স্বভাবতই প্রশ্ন উঠছে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। দমকল সূত্রে খবর, ৬ জন গোডাউন কর্মীর খোঁজ মিলছে না। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১২টি ইঞ্জিন। রাত থেকে সকাল, এখনও জ্বলছে আগুন। এলাকায় আতঙ্ক। বাইরের দিক থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। যে গোডাউনে আগুন লেগেছে তার পাশে একটি ডেকরেটার্সের গোডাউন ছিল। সেটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। একটা অংশ কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। এই গোডাউনে রান্নার জিনিস, গ্যা সিলিন্ডার মজুত ছিল। সম্ভবত কর্মীরা রান্না করে খেতেন। এখানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে। ২টো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে বলে শোনা গিয়েছে।  

পিছনের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। সেখানে একটি মেস ছিল। সেখান থেকে লোকজনকে বের করে আনা সম্ভব হয়েছে বলে খবর। একটি দোতলা বাড়ি ছিল। সেখান থেকেও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে তাঁদের কাছে খবর এসেছে, ৬ জন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের অনেকের ফোন বন্ধ রয়েছে। অনেকের ফোন বেজে যাচ্ছে, কিন্তু কেউ ধরছেন না। এদিকে দাউদাউ করে এখনও জ্বলছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার এই গোডাউন। রাত ৩টে থেকে যে আগুন লেগেছে, সাড়ে ৬ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ওই আগুন। শোনা যাচ্ছে, গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ভাবে কাজ করছিল কিনা, তা পরে খতিয়ে দেখা হবে। ওই এলাকার একাধিক গোডাউনে প্রভাব পড়েছে আগুনের। 

একাধিক গোডাউন রয়েছে এই অংশে। পিছনের দিকের একটি গোডাউনে ৩ জন আটকে পড়েছেন বলে খবর। ২ জন কর্মী এবং একজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁরাই ফোন করে জানান গোডাউনে আগুন লেগেছে। পরিবারের সদস্যরা এসে দেখেন দরজা বন্ধ। ভিতরে দাউদাউ করে জ্বলছে আগুন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিখোঁজ ৬ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী। উপরের টিনের শেডের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। কোথাও ভেঙে পড়েছে টিনের অংশ। তার ফলে গোডাউনের ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দমকলকর্মীরা। কোথায় গেলেন ওই ৬ জন? ভিতরে আতকে রয়েছেন? কী অবস্থায় রয়েছেন তাঁরা? উঠছে একাধিক প্রশ্ন। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget