এক্সপ্লোর

Kolkata Metro: সুখবর ! ফের বাড়ছে মেট্রোর সংখ্যা, ফিরছে কোভিড পূর্ববর্তী যাত্রী পরিষেবায়

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। কোভিড পূর্ববর্তী সময়ের মতোই সংখ্যায় ফিরল কলকাতা মেট্রো।

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। কোভিড পূর্ববর্তী সময়ের মতোই সংখ্যায় ফিরল কলকাতা মেট্রো। উল্লেখ্য, রাজ্যে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো। তবে কোভিডের একের পর এক ঢেউয়ে নানা অদলবদল আসে, মেট্রো পরিষেবায়। কখনও সিট সংখ্যা নির্দিষ্ট করে, কখনও টোকেন উঠিয়ে এবং শেষ অবধি মেট্রো সংখ্যা কমিয়ে আনা হয়। অবস্থা হাতের বাইরে যেতেই একটা সময় বন্ধ করা হয় মেট্রো পরিষেবা। তারপর লকডাউন উঠে, আনলক পরিস্থিতি হতে ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তাও মেট্রোর সংখ্যায় বরাবরাই একটা লাগাম থাকে। তবে এবার সেই কোভিডের বেড়ি খুলতে চলেছে। কোভিড পরিস্থিতিতে এতদিন মেট্রো পরিষেবার সংখ্যা ছিল ২৮২। তবে ১ জুলাই মেট্রো পরিষেবার সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৮৮। 

আরও পড়ুন

প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর পড়ুয়া

প্রসঙ্গত, কোভিড পূর্ববর্তী সময়ে মেট্রোয় ২৮৮ টি মেট্রো পরিষেবাই চালু ছিল। কিন্তু গোটা দেশ-সহ রাজ্য আচমকাই কোভিডে আক্রান্ত হওয়ায়, একাধিক বড় সিন্ধান্ত নিতে হয় কলকাতা মেট্রোকে। মূলত কোভিড ১৯ যেহেতু সংস্পর্শে ছড়ায়, তাই প্রথম দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে একটা ছেড়ে একটা সিটে যাত্রীকে বসানোর সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো। হাইজিন মেনে স্যানিটাইজ করা থেকে মাস্ক ব্যবহার বাধ্যমূলক করা হয় যাত্রীদের জন্য। কিন্তু ক্ষণিকেই সেই সুযোগ সুবিধাটুকুও হারায় যাত্রীরা। কারণ কোভিডের প্রথম ঢেউ ততক্ষণে নাস্তানুবাদ করেছে কলকাতাকে। পরিবহণ থেকে তীরের বেগে ছড়াচ্ছিল কোভিড সংক্রমণ। এরপর শিশুদের মেট্রো পরিবহণ নিষিদ্ধ করা হয়। প্রতিটি মেট্রোতে যাত্রী সংখ্যা নির্দিষ্ট করা হয়। বন্ধ করা হয় মেট্রোর কয়েন সিস্টেম। কিন্তু এত কিছুর পরেও কোভিডকে রোখা সম্ভব হয়নি। তার পরেই কোপ পড়ে মেট্রোর সংখ্যায়।বাধ্য হয়েই মেট্রোর সংখ্যা কমিয়ে আনে কলকাতা মেট্রো।

তবে এবার ফের আগের অবস্থায় ফিরছে কলকাতা মেট্রো। ১ জুলাই থেকে চালু হওয়া ২৮৮ টি মেট্রো পরিষেবার মধ্যে ১৭২টি চলবে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। বাকিগুলি দমদম পর্যন্ত যাবে। আগের মতোই সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর চলবে মেট্রো। স্বাভাবিকভাবেই মেট্রো সংখ্যা বাড়তেই ধীরে ধীরে শহরের সড়ক পথেও তাপ কমবে। কারণ কলকাতা মেট্রোর সংখ্যা বাড়তেই যাত্রীভার কমবে লোকাল ট্রেন ও বাস পরিষেবায়। 

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget