এক্সপ্লোর

Jadavpur University: প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর পড়ুয়া

প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর পড়ুয়া।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর পড়ুয়া। জানা গিয়েছে, চাষবাস করেন বাবা, মা অঙ্গনওয়াড়ি কর্মী। বাড়ি বীরভূমের রামপুরহাটে, থাকেন যাদবপুরে ভাড়া বাড়িতে। বছরে প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র বিশাখ মণ্ডল। জানালেন, অফার এসেছে ফেসবুক, গুগল, অ্যামাজন থেকেও। 

বিশাখ জানিয়েছেন, 'আমি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর অন্তিম বছরের ছাত্র। জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে। আমার হাতে এই মুহূর্তে তিন তিনটে ন্যাশনাল অফার।একটা ফেসবুক লন্ডন এবং অপরটা গুগল লন্ডন থেকে। পাশাপাশি  অ্যামাজনের ইন্টার্নশিপ, যেটা ফুলটাইমে কনভার্ট হয়ে যাবে।' এরপর বিশাখ বলেন, ফেসবুক লণ্ডন দিচ্ছে ১ কোটি ৮৩ লাখ। গুগল লন্ডন দিচ্ছে ১ কোটি ৪০ লাখ। অ্য়ামাজনের হলে ওটা ১ কোটি ১৩ লাখ। গুগল এবং ফেসবুকের সঙ্গে নেগোশিয়েশন চলছে আপাতত। সোমবারের মধ্যে জানা যাবে। বাড়িতে আমি রামপুরহাটে মায়ের সঙ্গে থাকি। বাবা থাকেন মুর্শিদাবাদে। সেখানেই চাষ করেন। আর এখানে যখন থাকি, যাদবপুরের পিজিতে থাকি' বলেই জানালেন যাদবপুরের কৃতি ছাত্র বিশাখ। এত বড় চাকরি পেয়ে খুবই ভাল লাগছে বলে জানালেন বিশাখ। তাঁর কথায়, 'তবে এত বড় চাকরি পাব কথনও ভাবিনি। কিন্তু বড় কোম্পানির চাকরি পাওয়ার চেষ্টা করতাম।'

পেট্রোল-ডিজেলের দাম জেনে আজ বাড়ি থেকে বের হোন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর কৃতি ছাত্র বিশাখের সাফল্যে উচ্ছ্বসিত। তাঁর কথায়, 'আমি ভীষণই খুশি। যাদবপুরে এটা প্রথমবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর ব্র্যান্ড আবার নিজেকে প্রমাণ করে দিল। খুব ভাল ফ্যাকাল্টি , অ্যাডমিনিস্ট্রেশন এবং অবশ্যই ছাত্রের মেধা, এই তিনটেরই সম্মিলিত ফল এল এবার।আশা করছি, সোমবার এটা ২ কোটির থেকে অনেকটাই উপরে যাবে। কারণ ইতিমধ্যেই গুগল লন্ডনের সঙ্গে কথা হয়েছে।  কারণ তাঁরা জেনে গিয়েছে, বিশাখ ফেসবুকের অফার পেয়ে গিয়েছে। ফেসবুকও জানে ও গুগল পেয়ে গিয়েছে।ফেসবুক বলেছে, গুগল যা স্যালারি বাড়ায়, ওরা তার থেকেও বেশি বাড়িয়ে দেবে।' স্বাভাবিকভাবেই বিশাখের সাফল্যে গর্বিত যাদবপুর বিশ্ববিদ্যালয়।

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget